দৃশ্যজ কবিতা গুচ্ছ।। সমতোষ রায়




পোস্ট বার দেখা হয়েছে

১.প্রস্থান 

এক মূর্তিমান জ্যান্ত ব্যাঙ 

পলকেই অস্তগামী সূর্যের সঙ্গে বাড়াল পা 


নেমে এলো এক শূন্য বিষণ্ণ গোধূলি 




২.অপেক্ষা 

কেউ কাউকে অপেক্ষা করাচ্ছে 

অঝোর বৃষ্টি 

অপেক্ষারতর মধ্যে অনাগত একজন 


রাস্তায় শুধুই রাস্তা 

রাত্রি দেড়টা 




৩.মিলন 

একজোড়া জুতা হেঁটে হেঁটে চলে গেল সমুদ্রের দিকে 

কোনওদিকে কোনও ভ্রূক্ষেপ নাই 


একটা সময় সমুদ্রে সমুদ্র হয়ে গেল 




৪. পার্থক্য 

সে ঘুম থেকে জাগেনি

তুমি জেগেছ 

ব্যস এটুকুই পার্থক্য 

সে মৃত 

তুমি জীবিত 




৫. আনন্দ 

মাতাল দেখছে 

তুমি দেখছ 

আমরাও 


আমরা সবাই পাচ্ছি অপার আনন্দ 


একটা বিকাল রংধনু 




৬. সমাপ্তি 

অগ্নি 

ধোঁয়া 

ছাই 

জল 

ঠান্ডা 

কান্না 

কান্না 

কান্না 


স্মৃতি 

স্মৃতি 

স্মৃতি 


বিস্মৃতি 


সমাপ্তি

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ