পোস্ট বার দেখা হয়েছে এক। একার। একজন ব্যক্তির। একক- নিজস্ব কোনো মন ও মানসিকতা হয় না। সে বা তিনি একটি পরিবারের মানসিকতায় গন্য হয়। তারপর সেই মানুষটি ছড়িয়ে পড়ে পাড়ায়, শহরে, জেলায়। ছড়িয়ে যায় তার মন ও মানসিকতা রাজ্য, দেশ- দেশান্তরে । তখন সমগ্র পৃথিবী তার দেশ। এখনেও তার মন আর মানসিকতা অটুট। বিশ্ব ছড়িয়ে- ছিটিয়ে আছে চতুর্দিকে। সে অবাক হয় আকাশ দেখে । সে বিস্মিত হয় দিগন্তের বিশালতায় ।তবুও তুলনা চলে মনের ভেতরে.. ..
"আজ আমার প্রণতি গ্রহণ করো, পৃথিবী,
শেষ নমস্কারে অবনত দিনাবসানের বেদিতলে।
মহাবীর্যবতী, তুমি বীরভোগ্যা,
বিপরীত তুমি ললিতে কঠোরে,
মিশ্রিত তোমার প্রকৃতি পুরুষে নারীতে;
মানুষের জীবন দোলায়িত কর তুমি দুঃসহ দ্বন্দ্বে।"
তারপর আসে একদিন। সে বা তিনি পৃথিবী ছাড়িয়ে বিশ্বজনীন। সেখানে কোনো আর তুলনা নেই।
একা। সেই যে প্রথম ব্যক্তি ছিল একা। ঘুরে ফিরে এলাম সেই- 'একাই'।
একার কোনও মন ও মানসিকতা নেই। তিনি সার্বজনীন বিশ্বজনীন। তার চক্ষুদান হলো। মনের হলো নির্বাসন। মন ও মানসিকতার মৃত্যু আজ। যেন স্ফিনিক পাখির ছাই থেকে জন্ম নিল চেতন- চৈতন্য
একা । এক। একক। সেই ব্যক্তি শুদ্ধ চৈতন্য আজ। সচিদানন্দ। তখন নিশব্দে মৌনতায় বম্ভ্রান্ডের অনাহত নাদ-
আহম ব্রম্ভাস্মি
0 মন্তব্যসমূহ