রক্তপ্রবাহ কবিতাগুচ্ছ।। হেলাল ফরহাদ




পোস্ট বার দেখা হয়েছে

রক্তপ্রবাহ 

১.

বোমার বিকারে বিধ্বস্ত হয়ে গেছে যে ভূমি

আমি তার মতো একা—

আমার ভেতর 

কাঁদছে ঈশ্বর!


২.

একটা শিশুফুল অদূরে কাঁদছে

তার চোখের জলে

ভাগ হয়ে যায় ঈশ্বর!


৩.

রক্ত কোনো ধর্ম বুঝে না

শরীর পেলেই

 ঢুকে পড়ে 

জন্মশ্লোক

আমরা বুঝব বুঝব একদিন 

শরীরের ভেতর ঢুকে পড়েছে ধর্ম

ধর্ম-ধর্ম


রক্তের শরীর

আমরা ভুলে গেছি জন্মশ্লোক!

চোখ 

সমস্ত দেশ ঘুমোচ্ছে 

একজোড়া চোখ 

তাঁবুর ভেতর

জাগ্রত 

স্বপ্ন-স্বপ্ন ও 

একজোড়া চোখ

ঘুম ভাঙলেই মিলিয়ে যায় ঈশ্বর!

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ