পোস্ট বার দেখা হয়েছে
আলো আঁধারি মুখ
সোমা ঘোষ
ভোরের ডাকে সকাল জেগে উঠে জামরুল পাতায় ছড়িয়ে পড়া রবির আলোর দিকে চেয়ে
ভেবেছিলাম একটা ছবি আঁকবো।রূপসী বাংলার ছবি।
সোনালি আলোয় স্বপ্ন সাজিয়ে হেঁটে গেছি মেঠো পথে বাবলা ফুলের গন্ধ মেখে হিজলের বটের স্নেহের ছায়ায় জিরিয়ে ধানসিঁড়ি নদীর কাছে বসেছি।
প্রকৃতির ক্যানভাসে রেখেছি ঝাউবনে খেলা করা হলদে সবুজ নীল রঙ আর তুলি।
ফুটে উঠেছে ধূসর হেমন্তের অন্ধকার নিশা!
গলে গলে পড়ছে অব্যক্ত যন্ত্রনা, ফুটে উঠেছে গভীর নীরবতা, আলো আঁধারি রূপসী বাংলার মুখ।
****************
শব্দরক্ত ঝরে ফোঁটা ফোঁটা
অরুণ কুমার মহাপাত্র
নিখাদ সন্ত্রাস বেড়ে চলে হুহু...
অন্ধকারকে শব্দ দিয়ে স্বৈরাচারকে
করতে চেয়েছি নিঃশব্দ আমি...
পাতালঘর হিংসার দৈর্ঘ্য মাপে রাতদিন ।
করাল ঘৃণায় নাড়ি ছিঁড়ে ভেঙে ফেলে
সব ঘরবাড়ি...
শব্দরক্ত ফোঁটা ফোঁটা পড়ে ঝরে...
শব্দ সন্ত্রাস পাতাঝরা বৃক্ষকে মর্মে মর্মে
করে আঘাত...
বুকের পাঁজরে লুকিয়ে রাখা ক্ষত
সুরার পেয়ালায় দেয় চুমু....
আক্রান্ত রোগ স্বরলিপি লিখে তবু
বিছানায় তোলে সুর... ।
************
শুধু ছুঁয়ে থেকো
কথাকলি
এক এক সময় সহসা মরসুমি মৃত্যু শ্রান্ত পায়ের ছাপ ফেলে যায় জীবনের উঠোনে।
গুটিয়ে রাখা বিশ্বাসের মাদুরে মনে হয় ঘুণ ধরেছে।
তখনই সহসা গভীর স্বপ্নে ছোঁয়া পাই তোমার।
কাল স্বপ্নে মায়ের হাত ধরে ছিলাম।
ডুবে যেতে যেতে একসময় দূরে মিলিয়ে গেলো সেই ভরসার হাতটা।
আগ্নেয়গিরির মতো ধিকি ধিকি কষ্ট অনুভূত হয়েছিল বুকে।
তলহীন কুয়ার গহীনে কালো জলের মধ্যে তলিয়ে যেতে যেতে যেনো নিজের সাথে ফিরে দেখা।
এঁটো শালপাতার গ্রাসাচ্ছাদন মিথ্যে মনে হয়।
মিথ্যে মনে হয় বুকের পাঁজরে কাঁথার বুনটে
জেগে থাকা কয়েকটা সেলাইয়ের এলোমেলো ফোঁড়।
মিথ্যে মনে হয় জীবনের নিবিড় আলিঙ্গন।
মিথ্যে ভালোবাসার দোহাই।
মিথ্যে হয়ে যায় সব এক নিমেষে।
মন চায় রোজ অন্তত একবার
দুঃখের কাঁটাগাছগুলো উপড়ে নিয়ে যেনো
তলিয়ে যেতে পারি মায়ের হাত ধরে তলহীন কুয়োর গহীনে।
যেখানে শুধুমাত্র বেঁচে থাকার জন্য প্রতি মুহূর্তে বাঁচতে হয় না।
যেখানে সবকিছু মিথ্যে নিয়ে নির্ভতার আঁচলে ভরসার হাতে হাত রেখে হারিয়ে যাওয়া যায়।
যেখানে লুটিয়ে পড়া স্নেহের কোঁচড় ভরে রয়েছে সুবাসিত ফুলের নরম পেলব পাপড়ি।
পাহাড় যেখানে বুক চিড়ে আলিঙ্গন করে রয়েছে শত সহস্র ঝর্ণা।
সেখানে পরম স্নেহময় এক ভালোবাসার মাদকতার গন্ধে থিতিয়ে পড়ে দুঃখবোধের জ্বালা-যন্ত্রণা।
যেখানে ভালোবাসা প্রতিদানে কিছুই না চেয়ে
পরম নির্ভতার দুটি হাত দিয়ে
শুধুই ভালোবেসে যায়...
ভালোবেসে যায়...প্রাণভরে ভালোবেসে যায়।
***************
Corolla
Daniela Marian
Man, don't ignore the Corolla
She watches over you at night
She watch over you during the day
Don't turn your back on her
She inevitably comes before you.
Don't swear when you're nervous
Look at a leaf
Be it dryes, say nothing
It's the silence in your soul
When you're singles.
Don't let your anger be a sunset
Let your smile be clean.
You don't know what that loneliness is
It is the greatest poverty.
May you always be the happy one
And the heart will beat rhythmically
May you know no pain
May you don't knowelage sadness
Know no evil.
Don't cry about poverty
The crown of miracles is in you
She is waiting for you to love her
As you love your eyes
And more on the life.
The sun rises over the good ones
He also rises upon the wicked.
Look far away
They are brothers from another tribe
They go through torments and pains
They dont have peace.
The earth shook
Many is dead
Up they also go other brothers
Your loved ones, parents, children
There, in the unseen world.
A moment of silence
And respect for their souls
***************
ভালোবাসা (১)
... ঋষি
Love, relationship, rights, demands
I understand everything
But I don't understand the meaning of love......
.
ভালোবাসা একটা ড্রয়ার খোলে
ভালোবাসা দরজা খোলে ,জানলা খোলে ,পোশাক খোলে
খুলে ফেলে বুকের ধুকপুকের শেষ মাইলস্টোন ,
আপনি প্রেমিক ,আপনি স্বামী ,আপনি অধিকার
আপনি সমাজ ,আপনি সময় ,আপনি এটিএম
আপনাকেও নিশ্চয় খুলতে হয় জানি ,আবার পরতেও হয়
কিন্তু পোশাকের ভিতরও আপনার মুখোশটা ভীষণ কষ্টের,তাই না ।
..
প্লিজ উত্তরে তাকাবেন না হিমালয় আছে
প্লিজ দক্ষিণে তাকাবেন না ভারতমহাসাগর আছে
পর্বে তাকাবেন না বঙ্গোপসাগর আর পচ্ছিমেও না আরবসাগর
আরে বুঝতে পারছেন না ,আপনার প্রেমিকা রাগ করবে ,
আপনি নিচেও তাকাতে পারবেন না
ছিছি নিচে তাকাতে হয়
আর উপরে প্লিজ একদম না অন্য মেয়ের বুকটুক
সুতরাং চোখবন্ধ করুন
দীর্ঘ নিশ্বাস নিন
আপনি না যোগী।
..
আরে ভালোবাসা হলো ঘোড়ার চোখের সেই সাপোর্টটা (ঠুলি )
শুধু সোজা তাকাতে হবে
সে মনেই হোক ,বেঁচে থাকাতে হোক ,সামাজিক হোক ,লজ্জা হোক ,
আপনি ভালোবেসে সমাজ জড়াতে পারবেন
কিন্তু সময় না ,আকাশ না ,ভাবনা না
কারণ দেওয়ালের ভিতরে আরেকটা পৃথিবী আছে সময়ের সংবিধানে লেখা।
আপনি জীবনসঙ্গী নির্ধারণ করছেন
আপনি সিঁদুর নির্বাচন করছেন
আপনি পুরুষ নির্বাচন করছেন ,কিংবা নারী
শুধু একটাই চান্স
তারপর বাকিটা অসামাজিক।
বুঝলেন মশাই ভালোবাসার ডিকশনারিতে বোধহয় কাদম্বরী শব্দটা নেই
তাই বোধহয় কর্ণ সারাজীবন উপেক্ষিত
সেই কারণেই বোধহয় কবি লেখেন
"বেণীমাধব ,বেণীমাধব আগুন জ্বলে কই
কেমন হবে, আমিও যদি নষ্ট মেয়ে হই?"

0 মন্তব্যসমূহ