দর্পণের বইমেলা




পোস্ট বার দেখা হয়েছে

দর্পণের বইমেলা 


অন্তিম লগ্নে এসে দাঁড়িয়ে আজ কোলকাতা আন্তর্জাতিক বইমেলা ! আবারও একটা বছরের অপেক্ষায় থাকলো একটা গোটা শহর , আপামর সাহিত্যপ্রেমী মানুষ এবং অবশ্যই তার সাথে অপেক্ষায় থাকলাম আমরা #দর্পণ । প্রতিবারের মতোই এই বছরেও দর্পণ প্রকাশ করলো বইমেলা সংখ্যা ۔۔۔এটা নবম সংখ্যা ! পালক প্রকাশকের হাত ধরে পৃথিবীর সেরা কিছু নবীন এবং প্রবীণ কলমে সমৃদ্ধ হয়েছি আমরা ! বহু প্রতিকূল পরিস্থিতিতে উপেক্ষা করার নাম দর্পণ , বহু লড়াইয়ের সাক্ষী দর্পণ আর এবার আবারও আমরা এই চিরচারিত সত্যটা কে প্রমাণ করতে পেরেছি ۔۔আর এটাই আমাদের অহংকার , তবুও অহংকারী নই আমরা আর তাই বারবার ফিরে আসি আমরা , আপনাদের কাছে ! প্রতিবারই মাথা নত করি আপনাদের সামনে , বারবার কবিগুরুকে স্মরণ করে বলি ۔۔۔

"আমার মাথা নত করে দাও হে , 

তোমার চরণ ধুলার তরে ۔۔۔۔۔۔"



একটা সময়ে যখন মনে হয়েছিলো , এই বছর হয়তো আর কোনো পত্রিকা প্রকাশ করা যাবে না , ঠিক সেরকম একটা পরিস্থিতিতে দাঁড়িয়ে আপনাদের সকলকে পাশে পেলাম আমরা আবারও ! আবারও প্রমাণিত হলো ۔۔۔দর্পণী , আমরা একটাই পরিবার , আমাদের একটাই পথ , আমাদের একটাই দিশা ! বিভিন্ন দেশের কবি , সাহিত্যিক এবং পাঠক ۔۔যাদের ছাড়া দর্পণের উঠোন আলোহীন , তাদের প্রত্যেকের সহযোগিতা , পালক প্রকাশক শ্রী অঞ্জন ভট্টাচার্য্য'র  সুনিপুণ দক্ষতা এবং দর্পণের সকল পরিচালক , উপদেষ্টা এবং দর্পণ সভাপতি ও সম্পাদক শ্রী দেবাশীষ ভট্টাচার্য্য'র আদর্শ , ক্লান্তিহীন পরিশ্রম এবং নিষ্ঠায় ৫ জানুয়ারি ২০২৩ প্রকাশিত হয়েছে দর্পণ পত্রিকা'র নবম সংখ্যা !

দর্পণ আড়ম্বরতায় বিশ্বাসী না , তাই কোনো রকম জাঁকজমক ছাড়াই আমরা মিলন মেলা প্রাঙ্গনে প্রকাশ করেছি আমাদের পত্রিকাটিকে ! কিন্তু কিছু বিশিষ্ট গুণীজনের উপস্থিতি , কিছু কবি , সাহিত্যিকদের ভালোবাসায় ভেসে গেলাম আমরা ! 

আমরা আমাদের মাঝে পেয়েছি কবি ও সাহিত্যিক শ্রী সুকুমার রুজ , শ্রী বৈজয়ন্ত রাহা , শ্রী জয়দীপ চট্টোপাধ্যায় , শ্রী হরিৎ বন্দোপাধ্যায় , রমা সিমলাই এবং আরও অনেকেই ! আমরা আমাদের পত্রিকাটিকে হাতে তুলে দিতে পেরেছি সাহিত্যিক ঋজুরেখ চক্রবর্তী'র হাতেও ! এই সব কিছুর সাথে আমরা পেয়েছি আপনাদের সকলকেই ! 

আমরা গর্বিত এবং কৃতজ্ঞ সেই সব মানুষদের কাছেও , যারা কেবল সাহিত্যকে ভালোবেসে ,এই বছর আমাদের পত্রিকাকে হাতে তুলে নিয়েছেন ! বইমেলার 493A পালকের স্টলে অনেকেই এসেছেন , যাদের আমরা চিনিনা , যারা কেবলই সাহিত্যপ্রেমী , তারাও সংগ্রহ করেছেন আমাদের পত্রিকা ! এ আমাদের কাছে এক উজ্জ্বল মুহূর্ত এবং আমরা সত্যিই অনুপ্রাণিত !

আজ কোলকাতা বইমেলার অন্তিম মুহূর্তে দাঁড়িয়ে একটাই কথা বলবো ۔۔۔

যে সব ভুলত্রুটি হয়েছে , সেগুলো থেকে আমরা শিক্ষা নিয়ে ফিরে আসবো আগামীতেও ! আজ এই আবেগঘন মুহূর্তে দাঁড়িয়ে দর্পণের উঠোন আলোকিত আপনাদের ভালোবাসায় ! এটা কোনো শেষ না , এটা শুরুর শুরু , কারণ আরও অনেকটা পথ আমাদের এগিয়ে যেতে হবে , আরও অনেক কাজ করতে হবে !

সব শেষে বলি ۔۔۔

ভালো থাকুন সকলেই , ভালোবাসায় থাকুন , সাহিত্যে থাকুন এবং অবশ্যই দর্পণে থাকুন !


যারা এখনও পত্রিকা সংগ্রহ করেননি , অবশ্যই যোগাযোগ করুন আমাদের সাথে !


ভালোবাসা , দোয়া ও শুভ কামনা 

ধন্যবাদ 

সায়ন্তিকা ভট্টাচার্য্য 

সহ۔সম্পাদিকা 

বঙ্গীয় সাহিত্য দর্পণ

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ