পোস্ট বার দেখা হয়েছে
বোধদয়
মলয়
কাছে থাকাই আন্তরিক কয়?
আপন পর বৈচিত্র্য স্মৃতি জমিনে ফসল বয়!!
টইটম্বুর গৃহস্থালি একফালি স্বপ্ন নীড়,
ফেরা টানে দুর্নিবার ঝাপটানো কুশলতায় সামিল অসীম দিগন্তের মুখচ্ছবি ।
প্রতিপদের জোছনা স্নাত ভোর দুয়ারের আ-ধোয়া চোখ গোগ্রাসে বেলা গিলে যায়।
চিরায়ত ভঙ্গিমায় মফস্বলি তীর,
সেদিন অবকাশ রঙা কিচিরমিচির কেমন ম্রিয়মাণ!
পরিযায়ী ঠোঁটে দৌড়ঝাঁপ বেলা,
অন্য দিন এঁটো বাসনে খুঁজে ফিরে জীবন যুদ্ধ।
চেনা আবহে অচেনা মন্ডল,বেদনা কাঁথা স্টিচে
মানিয়ে নেওয়া!
ভারবাহী উঠোন, সমবেদনা সিঁড়িকাঠে বে-রঙিন বর্ণমালার রজনীগন্ধা,আগরবাতি ভেজা চোখে বিয়োগান্ত হিসেব খাতায় "যোগফলের" ব্যস্ততা !
নাস্তিক ফরম্যাটে বিশেষজ্ঞ নই,
শাস্ত্রবিধি আষ্টেপৃষ্টে অসামঞ্জস্য ভরাট ফটোসেশান।
বন্ধ ফাটকে ভ্যাটিকান সিটি,
চুলচেরা নিঃশ্বাসের মক্কা,গুমরানো হাওয়ায় নামজাদা মন্দির,বুঝিয়ে যায় ধর্মের অদৃশ্য দেরাজে অসহায় বিশ্বাসের অন্ধত্ব।
দিশাহারা প্রতিলিপি, আস্থা মার্জিনে বিজ্ঞানের আবিস্কারই আনবে নিশ্চিন্ত আগামী।
সেদিন ভূমিষ্ঠ হওয়া করোনা,
আসমুদ্র হিমাচলে জম্পেশ পাঠশালা দিয়ে গ্যালো।
আসা,যাওয়া ডেডলাইন.....
লম্বা টিকি ধারীর দুর্গম বৈঠকে বিজ্ঞান পাশ গলিপথে মুখ বাঁচায়,অশৌচকালীন কান্তার মরুর পারাবারে ফিরিস্তি পরিকাঠামো
বোধোদয় সূর্যে গোঁড়ামি হীন হরফে লেখা রবে ভবিষ্যৎ পথচলা।

8 মন্তব্যসমূহ
অপূর্ব বলা দাদা
উত্তরমুছুনআসা যাওয়ার ডেডলাইন
বাহ্, সুন্দর প্রকাশ
উত্তরমুছুনদুর্দান্ত
উত্তরমুছুনদুর্দান্ত
উত্তরমুছুনখুব সুন্দর
উত্তরমুছুনঅনবদ্য কথার টইটম্বুর গৃহস্থালি দাদা
উত্তরমুছুনঅপূর্ব সুন্দর
উত্তরমুছুনঅসাধারণ 👌
উত্তরমুছুন