পোস্ট বার দেখা হয়েছে
এ দেশ আমার আমি এ দেশের আমার ভারতভূমি
তুমি অনন্যা সেরার সেরা তোমার চরণে নমি
গিরি হিমালয় সাগর নদী
তোমার নামে গায় নিরবধি
আমরা ধন্য তোমার স্নেহে জননী জন্মভূমি।
তোমার কোলে ঠাঁই পেল কত পাঠান মোগল দল
বিশ্ব মাতা তোমারে মা কয় আশ্রয়হীন দুর্বল
রাত দিন তাই বন্দনা করি
বিভেদ ভুলে হাতে হাত ধরি
তুমি যে জীবন তুমিই মরণ হে মোর পুণ্যভূমি।

0 মন্তব্যসমূহ