শ্রদ্ধার্ঘ্য - বিপ্লবী ক্ষুদিরাম বসু || জয়দীপ চট্টোপাধ্যায়




পোস্ট বার দেখা হয়েছে


জীবনের ব্যাপ্তি মাত্র ১৮ বছর।


দুচোখে ছিল একটাই স্বপ্ন।

স্বাধীন হবে দেশ - ভারতবর্ষ।


মাকে পরাধীনতার শৃংখল থেকে মুক্ত করতে, 

সন্তান তাই হাতে তুলে নিল অস্ত্র। 

লক্ষ্যভ্রষ্ট হল বোমা।


অন্তিম সময়ে ফাঁসির দড়ির নিচে নির্বিকার 

দাঁড়িয়ে সে জিজ্ঞেস করেছিল ফাঁসির দড়িতে 

মোম মাখানো হয় কেন ?


ফাঁসির আগে ছেলেটি হাসতে পেরেছিল,

কারণ দেশটা তার কাছে ছিল অনেক বড়।


আজ আমরা বড় হয়েছি, 

উন্নত হয়েছে দেশ।

কিন্তু হৃদয়টা কি আদৌ হয়েছে বড় ?


দেশ এখন স্লোগান,

দেশ এখন ব্যবহারের বস্তু।

দেশ এখন প্রায়শই লুটেরার মৃগয়া ক্ষেত্র।


হে ক্ষুদিরাম, তুমি আজও 

মনে করিয়ে দাও

দেশ কোনো সুযোগ নয়,

দেশ দায়িত্ব, কর্তব্যের।


যে অন্যায় দেখে চুপ থাকে,

সে বেঁচে থেকেও মৃত।

আর যে সত্য ও ন্যায়ের পাশে দাঁড়ায়

সে মরেও অমর।


তোমার বয়স ছিল কম

কিন্তু তোমার সাহস আজও

অনন্ত প্রেরণা আমাদের।


তুমি মরে গিয়েও অমর 

বেশিরভাগ মানুষ আজ বেঁচে থেকেও মৃত।


বিনম্র শ্রদ্ধাঞ্জলি তোমাকে আজ

হে  বীর বিপ্লবী -  ক্ষুদিরাম।

---------------------------------------------


রচনাকাল - ৩ ডিসেম্বর ২০২৫ 

কোলকাতা ৭০০ ০৩০

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ