পোস্ট বার দেখা হয়েছে
নজরুল স্মরণ
কি লিখি ? কোথায় তার শুরু -
কোথায় আকাশ, কোথায় দুরুদুরু!
কোথায় ঝঞ্ঝা কোথায় বিদ্রুপ -
এ হুঙ্কার বিশ্ব অন্ধ কূপ।
ঘুর্ণী পদাতিক - চিনে নেবে জীবন ঠিক,
এ বুকে কাঙ্গালের শোক - শ্রেনীবিন্যাস ধিক।
সাম্য ছুঁড়েছে রক্ত - খিদেময় এ অকুণ্ঠ প্রজাতি!
মানুষ হয়ে বাঁচি আগে - পরে খুঁজবো জাতি।
কোথায় মুক্তি - শরীরে লেগেছে দুর্বলতার ঘাম।
কোথায় উদ্যমে হারিয়েছে তাঁর নাম।
হারিয়ে ফেলেছি ফিরে আসা যত পথ,
হারিয়ে ফেলেছি বৃন্তের জয় রথ।
ভাইরাসে ঢাকি -দাবানলে পুড়ে ছারখার মহারণ ।
আসবে সকাল, বিদ্রোহী হও - নজরুল স্মরণ।

3 মন্তব্যসমূহ
বিশ্ব অন্ধ কূপ
উত্তরমুছুনআগে মানুষ হয়ে বাঁচি
পরে খুঁজবো জাতি
অসামান্য অসামান্য অসামান্য
দুর্দান্ত লেখা 🙏
উত্তরমুছুনখুব সুন্দর
উত্তরমুছুন