নজরুল স্মরণ - দেবাশীষ ভট্টাচার্য্য




পোস্ট বার দেখা হয়েছে


নজরুল স্মরণ

কি লিখি ? কোথায় তার শুরু -
কোথায় আকাশ,  কোথায় দুরুদুরু!
কোথায় ঝঞ্ঝা কোথায় বিদ্রুপ -
এ হুঙ্কার বিশ্ব অন্ধ কূপ।

ঘুর্ণী পদাতিক - চিনে নেবে জীবন ঠিক,
এ বুকে কাঙ্গালের শোক - শ্রেনীবিন্যাস ধিক।
সাম্য ছুঁড়েছে রক্ত -  খিদেময় এ অকুণ্ঠ প্রজাতি!
মানুষ হয়ে বাঁচি আগে - পরে খুঁজবো জাতি।

কোথায় মুক্তি  - শরীরে লেগেছে দুর্বলতার ঘাম।
কোথায় উদ্যমে হারিয়েছে তাঁর নাম।
হারিয়ে ফেলেছি ফিরে আসা যত পথ, 
হারিয়ে ফেলেছি বৃন্তের জয় রথ।
ভাইরাসে ঢাকি -দাবানলে পুড়ে ছারখার মহারণ ।
আসবে সকাল, বিদ্রোহী হও - নজরুল স্মরণ। 

একটি মন্তব্য পোস্ট করুন

3 মন্তব্যসমূহ