প্রয়াণ দিবসে সুকুমার রায়।। পর্ব— ৫




পোস্ট বার দেখা হয়েছে

হাসিমুখ 
শান্তি দাস 

শিশুদের মুখে মিষ্টি হাসিটা
সবার কাছেই দামি,
হাসিমাখা মুখ মায়ের মনটা
খুশিতে ভরায় জানি।

পৃথিবীর মাঝে   জননী করেন 
লালন পালন তার,
আধো আধো সুরে মাতৃ-কোলেতে
সুখেতেই বাঁচা যার।

শিশুদের মুখে খিল খিল হাসি
জোড়ায় পরান মা'র,
এমন শান্তি  কোথাও যে আর
মিলবে নাকো আর ।

সবার কাছেই শিশুদের হাসি
অমূল্য ধন জানি,
হাসি মুখেতেই সব কিছু জয়
এই কথাটাই মানি।




শব্দে জব্দ
দে বা শী ষ

শব্দদেরও জব্দ হতে দেখি, শব্দরাও নিরাশ হতে চায় ;
কিছু জড়িয়ে থাকে আবেগ জুড়ে ; কিছু শেখায়।
কোথাও বায়বীয় গতি ; কোথাও পেখম মেলে বর্ষায় ,
শব্দদেরও কাছে আছে রতি, ওরাও কখনও ভেসে যায়।

কোন সে খেয়ালে লিখে চলা মাঝ রাতেও -
নিজের মতো উন্মাদনার ছোঁয়ায়,
শব্দেরা থেকে যায় নিজের মতো - 
যে গড়ে! পৃথিবীর দরজা খুলে দ্যায়।

স্মৃতির মতো আধবুড়ো ইচ্ছেদের , খেয়াল খুশী কৌতুক আশ্রয় ;
শব্দ সেখানেই রেখে যায় নিরবতা, এখানে শব্দ অবাধ্য জন্মায়।

কতোবার আমি কাছাকাছি চলে গেছি - 
গল্পের ছলে প্রবাহ আকাশ দেখায়,
শব্দেরা রোজ সেখানেই ডুবে থাকে - 
ছন্দ গুছিয়ে সুকুমারে রয়ে যায়।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ