পোস্ট বার দেখা হয়েছে
কাঠি বাজি
মিঠুন মিত্র
কেউ মরে বাজি ধরে
কেউ কিছু ধরে না।
কেউ করে কাঠি বাজি
কেউ বা তা করে না।
আমি বলি বাজি যদি
ধরো ভাই কান্ত
বাঁশ মোর সেরা বাজি
রই তাই শান্ত।
যা দেখো স্বভাব মোর
সেটা ভুলে ভেবোনা
চুপ থাকা ভদ্রতা
দুর্বল ভেবো না।
ভাবো যদি দুর্বল
কি যে হবে জানি না
কার দোষ কি যে দোষ
তখন তা খুঁজো না।
আমি তুমি পাশাপাশি
এই বেশ ভালো না
কাঠি আর বাঁশ বাজি
মোটে ভালো কাজ না।
পঁয়ত্রিশের কবি
ইয়া সিন
প্রয়াণে প্রণাম। যুগযুগ নম
সুশৃঙ্খল
হে!
সু—
কুমার।
জন্মাবধি অ্যাসেম্বলি ভাতে
বিড়ম্বনা
তপ্ত
দুপুর
উনুনে
পঁয়ত্রিশের ছড়াকার।
0 মন্তব্যসমূহ