পোস্ট বার দেখা হয়েছে
রবীন্দ্রনাথ ঠাকুর জীবনে বহু মৃত্যু দেখেছেন , সহ্য করতে বাধ্য হয়েছেন। কাদম্বরী দেবীর মৃত্যু তাঁর অন্তরকে সারাজীবন দগ্ধ করেছে। জীবনে এলেন মৃণালিনী দেবী যাঁর মাত্র ২৯ বছর বয়েসে মৃত্যু হয়। রবীন্দ্রনাথ ঠাকুরের দুই পুত্র ও তিনকন্যা। কন্যা মাধুরীলতা যক্ষা রোগে মারা যান,রেণুকা মাত্র ১২ বছর বয়সে যক্ষা রোগে মারা যান , শমীন্দ্রনাথ ১১ বছর বয়সে কলেরায় আক্রান্ত হয়ে মারা যান ----প্রিয়জনদের মৃত্যুর এই লম্বা সফর রবীন্দ্রনাথকে চোখের সামনে সহ্য করতে হয়। তবু তাঁর কলম থামেনি। ধীরে ধীরে জীবনের শূণ্যতা উপলব্ধি করতে করতে ঈশ্বরকে মনপ্রাণ ঢেলে দেন। এখানে শ্যামই তাঁর পরম আরাধ্য। তিনি একসময় প্ল্যানচেট করেছেন। বুঝেছেন মৃত্যুই জীবনের শেষ কথা নয় বরং এক নতুন যাত্রা। সেই যাত্রা পথে তাঁর জন্যে শ্যাম অপেক্ষা করছেন। মৃত্যুকে তিনি তাই আনন্দ মনে আলিঙ্গন করতে চেয়েছেন। মৃত্যুর পর নতুন জীবনে শ্যামকে পাবেন --- মরণ রে তুহু মম শ্যাম সমান।

0 মন্তব্যসমূহ