পোস্ট বার দেখা হয়েছে
মৃত্যু প্রসঙ্গে আমার যেটা মনে হয় যেহেতু সাধারণ মানুষের তুলনায় মহান ব্যক্তিদের ইন্দ্রিয় জ্ঞান অনেক বেশি এবং জীবনে অজস্র চড়াই উৎরাই, অজস্র সময় পেরিয়ে এসে তারা উপলব্ধি করেন জীবনের সবচেয়ে সহজ সত্য মৃত্যু। এক্ষেত্রে শুধু রবীন্দ্রনাথ নন, স্বামী বিবেকানন্দ, গৌতম বুদ্ধ, মাইকেল মধুসূদন এবং আরও বহু মনীষীরা এই একই সত্য বারবার উপলব্ধি করছেন।যে যাঁর নিজের ভাষায় তা ব্যক্তও করেছেন।তাই মৃত্যু যে ঈশ্বর লাভের সমান তা রবীন্দ্রনাথের বিভিন্ন লেখায় বারবার প্রতিফলিত হয়েছে। ব্রাহ্মসমাজের অন্তর্ভূক্ত হওয়ায় ছোট থেকেই তিনি বিভিন্ন ব্রাহ্ম সঙ্গীতগুলোর সঙ্গে পরিচিত হয়েছিলেন যেখানে মৃত্যু, ঈশ্বর, প্রেম, প্রকৃতি একাকার। তাই রবীন্দ্রনাথের লেখায় খুব সাবলীলভাবেই মৃত্যু ও ঈশ্বর একাকার হয়েছে। তার এই উপলব্ধিই তাঁকে মৃত্যুঞ্জয়ী করে গড়ে তুলেছিল।

0 মন্তব্যসমূহ