পোস্ট বার দেখা হয়েছে
কিশোর কবি সুকান্ত
শান্তি দাস
মার্কসবাদী ভাববাদী বিশ্বাসী তরুণ কবি,
ছিলে তুমি প্রগতিশীল চেতনার অধিকারী।
পিতা নিবারণ বসু ও মাতা সুনীতি দেবী,
ফরিদপুর জেলার বর্তমান গোপালগঞ্জ পিতৃনিবাস।
ছাত্র আন্দোলন ও রাজনৈতিক কর্মকাণ্ডে শিক্ষা সমাপ্তি,
কিশোর কবির বাল্যবন্ধু ছিলেন অরুনাচল বসু,
সুকান্ত সমগ্রতে বেশির ভাগ লেখাই এই বন্ধুকে নিয়ে,
একুশ বছরের সাহিত্য জীবন আখ্যায়িত হন কিশোর কবি নামে।
কবির লেখনী ছিল সময়ের সঙ্গে সময়কে তুলে ধরা,
কমিউনিস্ট পার্টির কিশোর সভা সম্পাদনা করেতেন।
মার্কসবাদী চেতনায় আস্থাশীল কবি অনেক কবিতা লিখেছেন,
বাংলা সাহিত্যে এই কবিতা গুলি স্বতন্ত্র স্থান করে নিয়েছিলেন।
ছাড়পত্র, পূর্বাভাস, মিঠেকড়া, অভিযান,ঘুম নেই প্রভৃতি,
পরবর্তীকালে সুকান্ত সমগ্র নামে রচনাবলী প্রকাশিত হয়।
তিনি রোমান্টিক সৌন্দর্যের চেয়ে ও
সামাজিক বৈষম্যকে গুরুত্ব দিয়েছেন,
কবির কবিতায় মানুষের অসম লড়াইয়ের কথা ফুটে উঠেছে।
তরুণ কবি জীবন মাত্র ২১ বছরের আর লেখালেখি করেন মাত্র ৬/৭বছর,
সামান্য এই কয়টি বছরে নিজেকে মানুষের কবি হিসেবে প্রতিষ্ঠিত করে গেছেন।
=====
অমর সুকান্ত
অভিজিৎ দত্ত
প্রিয় কবি সুকান্ত
তোমাকে করি নমস্কার
অল্প বয়সে তোমাকে হারালেও
রেশ রয়ে গেছে তোমার লেখার।
দরিদ্র, নিপীড়িত মানুষের
তুমি ছিলে আশা ও ভরসা
প্রতিবাদীদের মুখে তুমিই
দিয়েছিলে উপযুক্ত ভাষা।
তোমার কবিতা,তোমার লেখা
আজও প্রেরণা জোগায়
সাধারণ মানুষের স্বপ্ন হয়ে আজও
বেঁচে আছো তাদের মণিকোঠায়।
সংগ্রাম,লড়াই, প্রতিবাদ ছাড়া
পুঁজিপতিরা দেয় না কিছু
সুকান্ত, তুমি শিখিয়েছিলে লড়াই ছাড়া
জীবনের মূল্য নাই কিছু।
নিজের অধিকার আদায় করতে
তুমি দিয়েছিলে সংগ্রামের ডাক
আজও শতবর্ষ পরে বিস্মৃত হয় নি মানুষ
ধ্বনি তোলে,সুকান্ত ভট্টাচার্য জিন্দাবাদ।
=====
সংগ্রামী চেতনার কবি
শিবানী গুপ্ত
'মার্কসবাদী সুকান্ত অত্যাশ্চার্য কবি
সমাজ বৈষম্য নিয়ে এঁকেছেন ছবি'।
বামপন্থী আদর্শেতে প্রতিবাদী মনে,
নিপীড়িতে উদ্ধারিতে সংগ্রামের সনে।
কাব্যের আখরে ফুঁসে প্রতিবাদী ভাষা,
আপ্লুত জনতা লভে চিত্ত মাঝে আশা।
শত অভাবের মাঝে তুখোর লিখনী,
দেশলাই কাঠি রানার অমূল্য সৃজনী।
বিশ্ব হৃদয়ে কিশোর কবি বলে জানে,
রত্নগর্ভা বসুন্ধরা কবিশ্রেষ্ঠ মানে।
পরমায়ু ছিল মোটে বছর একুশ,
তারি মাঝে রেখে গেছো কীর্তি নিরঙ্কুশ।

0 মন্তব্যসমূহ