কিশোর কবি || অগ্নিমিত্র ( ডাঃ সায়ন ভট্টাচার্য)




পোস্ট বার দেখা হয়েছে

কেউ বলে কিশোর কবি, কেউ বলে কান্ত কবি। কবি সুকান্ত ভট্টাচার্যের জীবন দীর্ঘস্থায়ী ছিল না, তবে স্বল্পায়ু জীবনেই তিনি কবি হিসেবে প্রভূত নাম ও যশ অর্জন করেছিলেন। ১৯২৬ সালের পনেরোই আগস্ট কলকাতায় জন্মগ্রহণ করেন তিনি। যদিও দেশের বাড়ি ছিল বরিশালে। ১৯৩৫ সালে জসিডি বেড়াতে গিয়ে প্রথম লিখিত কবিতা দেখান পরিবার-পরিজনকে।  লিখেছেন ' রানার' , ' আগামী' ও  ' ছাড়পত্র'-এর মতো কবিতা ও কাব্যগ্রন্থ। তবে তাঁর বেশিরভাগ কবিতাই ছাপা হয় তাঁর মৃত্যুর পর। ১৯৪৭ সালের মে মাসে পরলোক গমন করেন সুকান্ত ভট্টাচার্য। তিনি ছাড়া কি আর কেউ বলতে পারতেন -' ক্ষুধার রাজ্যে পৃথিবী গদ্যময়; পূর্ণিমার চাঁদ যেন ঝলসানো রুটি। '?  বা ' চলে যাব, তবু যতক্ষণ দেহে আছে প্রাণ, প্রাণপণে এ পৃথিবীর সরাবো জঞ্জাল।  ' 

  প্রসঙ্গত বলা যায়, প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রী শ্রী বুদ্ধদেব ভট্টাচার্য ছিলেন সম্পর্কে সুকান্ত ভট্টাচার্যের ভাইপো। খুব কম বয়সেই কমিউনিস্ট আন্দোলনে জড়িয়ে পড়েন সুকান্ত ভট্টাচার্যও।

 জন্মদিনে কিশোর কান্ত কবিকে আন্তরিক প্রণাম ও শ্রদ্ধা জানাই।। 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ