দর্পণ || বর্ষা সংখ্যা ২০২১ || বৃষ্টি, আমি আর কাগোজের নৌকা ~ গোপা ঘোষ




পোস্ট বার দেখা হয়েছে


বৃষ্টি, আমি আর কাগোজের নৌকা

গোপা ঘোষ


আজ সকালে ঘুম থেকে উঠেই দেখি সমস্থ আকাশ কালো মেঘে ছেয়ে গিয়েছে। চারিদিকে ঘোলাটে অন্ধকার। যতদুর দৃষ্টি যায় শুধু সজল কালো মেঘের আনাগোনা।দুপুর না গড়াতেই টাইপরাইটারের শব্দের মতো ঝাঝালো বৃষ্টি নামলো শহর জুড়ে। বাইরে বের হওয়ার কোনো উপায় নেই। তাই জানালার ধারে চুপচাপ বসে বৃষ্টি দেখার চেষ্টা করছিলাম। হঠাৎ  এক অপরূপ দৃশ্য দেখে চোখটা আমার থমকে গেল গলির এক কোণে। দু-তিনটে ছোট্ট বাচ্চা ছাতা নিয়ে গলির রাস্তায় দৌড়াদৌড়ি করছে,আরে ওই দূরে ওই বাচ্চা মেয়েটা কে? হাতে কাগজের নৌকা নিয়ে ছোটাছুটি করছে! হ‍্যাঁ চিনতে পেরেছি, এ যে আমারই ছোটবেলার স্বরূপ! বিভোর হয়ে দেখছি আর হারিয়ে যাচ্ছি স্মৃতির গহনে......

"এই বোনু ছাতাটা একটু বের কর,  বৃষ্টি এলো যে জোরে,

দাদান ছাতা তো আজ নিয়ে আসিনি।

যাহ! এবার কি হবে তাহলে?ভিজে যাব তো?

ভিজে গেলে মা যে মারবে দুজনকেই!

চল কোথাও একটা গিয়ে দাঁড়াই।"

দাঁড়িয়ে  আছি অনেকক্ষণ, হঠাৎ  ব‍্যাগ থেকে খাতা বের করে কাগজ ছিঁড়ে নৌকা বানাতে লাগল দাদা,আমি তখন খুশিতে উদ্বেল.....

দাদান নৌকা বানাছিস!"

দাদার দেখাদেখি আমিও নৌকা বানালাম, আমরা যেখনে দাঁড়িয়ে ছিলাম.তার পাশেই এক জায়গায় জল জমে ছিল, বৃষ্টির  তোয়াক্কা না করেই ওই জলে নৌকা ভাসিয়ে খেলতে লাগলাম  আমরা, ঝমঝম বৃষ্টি আর তার মধ‍্যে আমাদের খেলা, কি মনোরম দিন ছিল  সেই সময়!

আজও বৃষ্টি হচ্ছে...........কিন্তু খাতার পাতা খাতাতেই  আছে.......ছেঁড়া হয়ে ওঠে নি.........নৌকা বানানো আজ আর হয় না.......আজ মনে আর নৌকা ভাসানোর আনন্দ নেই.........আজ বৃষ্টি শুধু আকাশেই নয় মনেও হয়....... সেই ছোট্ট মেয়েটা আজ আর নৌকা বানায় না....... মুখ গোমরা করে বসে থাকে জানালায়....... বৃষ্টি দেখলে আজ তার কান্না পায়........কিন্তু স্মৃতিতে কাগজের নৌকা আজও ভেসে বেড়ায় এ গলি থেকে ও গলি...... খবর নেয় ফেলে আসা শৈশবের.,.....জানতে চায় কেমন আছে তার পুরোন পাড়া....... পড়ার টেবিল,অংকের খাতা, জলের বোতল, এখনও কি আছে তারা একই জায়গায়!নাকি তারাও ঠিকানা বদলেছে......তারাও কি আজ বৃষ্টি কে ভয় পায়!কে জানে........!

একটি মন্তব্য পোস্ট করুন

2 মন্তব্যসমূহ

  1. বৃষ্টি, আমি আর কাগজের নৌকা - গোপা ঘোষ। অনবদ্য লিখন। নস্টালজিক হয়ে পড়লাম । ছোট্টবেলার কথা মনে পড়লে কে না উদ্বেল হয়!!

    উত্তরমুছুন
  2. অপূর্ব উপস্থাপনা। খুব ভালো লাগলো।

    উত্তরমুছুন