দর্পণ || বর্ষা সংখ্যা ২০২১ || বৃষ্টির কৃষ্টি ~ জাফর পাঠান




পোস্ট বার দেখা হয়েছে

বৃষ্টির কৃষ্টি

জাফর পাঠান


কষ্টে সৃষ্টে- ধরার বায়বীয় পৃষ্টে

অদৃশ্য আসে দৃশ্যে- মেঘপুঞ্জ দৃষ্টে,

জানেনা মেঘ- কি লেখা তার অদৃষ্টে

তবু ক্ষণে ক্ষণে- ক্ষয়ে পড়ে ভূপৃষ্টে।


জন্ম যার, করা মানব উপকার

সৃষ্টি সুখের উল্লাস- শুধু-ই তার,

ফলে ফুল, ফলে ফল, শস্য এন্তার

খেলে যায় অন্তরীক্ষে, ঐ অবতার।


কখনো ফিরি ফিরি- কখনো নির্ঝর

যেন নর্তকীর নূপুর- ঝরঝর,

কখনো অষ্টপ্রহরের- সপ্তস্বর

কবি ঘোরে চারুকলার-চরাচর।


আসে যায়- দূর গগন  নিলীমায়

রেখে যায় চিহ্ন- লালীত্য লালিমায়।

একটি মন্তব্য পোস্ট করুন

1 মন্তব্যসমূহ