পোস্ট বার দেখা হয়েছে
বৃষ্টির কৃষ্টি
জাফর পাঠান
কষ্টে সৃষ্টে- ধরার বায়বীয় পৃষ্টে
অদৃশ্য আসে দৃশ্যে- মেঘপুঞ্জ দৃষ্টে,
জানেনা মেঘ- কি লেখা তার অদৃষ্টে
তবু ক্ষণে ক্ষণে- ক্ষয়ে পড়ে ভূপৃষ্টে।
জন্ম যার, করা মানব উপকার
সৃষ্টি সুখের উল্লাস- শুধু-ই তার,
ফলে ফুল, ফলে ফল, শস্য এন্তার
খেলে যায় অন্তরীক্ষে, ঐ অবতার।
কখনো ফিরি ফিরি- কখনো নির্ঝর
যেন নর্তকীর নূপুর- ঝরঝর,
কখনো অষ্টপ্রহরের- সপ্তস্বর
কবি ঘোরে চারুকলার-চরাচর।
আসে যায়- দূর গগন নিলীমায়
রেখে যায় চিহ্ন- লালীত্য লালিমায়।

1 মন্তব্যসমূহ
দর্পণ পরিবারের প্রতি আন্তরিক ভালোবাসা । শুভাশীর্বাদ
উত্তরমুছুন