পোস্ট বার দেখা হয়েছে
নারীর সম্মান
মালা সেন দে
আমি মেয়ে , আমি স্ত্রী , ভগিনী আমিই মা ,
তবু এ কেমন বিচার -ভ্রূণেতেই করলে হত্যা ।
কি অপরাধ ছিল আমার , পৃথিবীর আলো দেখালে না ,
মাগো , পারলে আমাকে শেষ করে দিতে ,
পুত্র তোমার অহংকার , মেয়ে তো সৃষ্টির ধারক বাহক ।
তুমিও তো মা , চাও না কি আমি জগতের আলো দেখি ,
তবে কেন পুত্র হলেই জন্ম দেবে , কন্যা হলে নয় ।
নারীকে পুরুষ দিয়েছে সিঁদুর , ভোগের অধিকার তারই ,
নারীর হাতে নোয়া , পায়ে নুপুর সাজিয়েছে পুরুষ ।
ওরে নারী ওটা তোর শৃঙ্খল , খাঁচায় থেকে বোঝা বয়ে চল ।
ও মেয়ে তুই জোরে হাঁটবি না , কথা বলবি না চেঁচিয়ে ,
তুই কি প্রতিবাদ করিস , বলবে সবাই নষ্ট মেয়ে ।
রাত করে ফিরলে বাড়ি , তোর নতুন নাম দেবে বেশ্যা ,
সমাজ দেবে বদনাম তোকে, তবু বেশ্যা ঘরের মাটি লাগে দুর্গা পুজোয় ।
এই মেয়ে তুই চললি কোথায় রাতের বেলায় ,
পিশাচের দল হাত বাড়াবে রক্ত মাংসের স্বাদ পেতে ।
কই কেউ কি খোঁজ নেয় মেয়েটা যখন সংসারের জন্য,
দিনরাত ঘানি টেনে যাচ্ছে , ভাতের থালায় চলে ভাগ ছেলে আর মেয়েতে ।
মেয়ে কি মাটির পুতুল , যেমন ইচ্ছে তাকে নিয়ে খেলবে ?
আমাকে পণ্য করে হাত বদলের খেলা বন্ধ হোক ।
চারিদিকে কত বক্তৃতার ঝড় , নারীর সুরক্ষায় ,
মহাসমারোহে কর নারী দিবস উদযাপন ।
কেন কর, মন থেকে মুছে দিতে পেরেছো কি সংকীর্ণতা ?
পুরাণ দেখ , নারীকে করলে পূজা হয়েছে উত্থান ,
নারীকে করে অপমান দশভুজা হয়ে করবে নিধন
।
নারী নীরবে থেকেছে চিরকাল , দিয়েছে ধৈর্য্যের পরীক্ষা ,
পুরুষকে দিয়েছে প্রেরণা , কি দেশ বা সংসারে থেকে ।
আমি সব মেয়ের কথাই বলি , করুণায় নয় , নিজের জন্য বাঁচো ,
কেউ দেবে না মেয়েকে নারী হয়ে ওঠার পরিপূর্ণ আকাশ ।
একটি দিন নারীকে নিয়ে উদযাপন করা বন্ধ হোক ,
প্রতিটি দিন স্বমহিমায় হোক উজ্জ্বল , এই বোধ আসুক চেতনায় ।
তোমার ভেতরে বিরাট মনটাতে বন্ধু হয়ে দিশা দেখাও ,
কাঁধে কাঁধ মিলিয়ে পুরুষের সাথে এগিয়ে চল ।
হয়তো আসবে কিছু বাঁধা , লড়াই করেই ছিনিয়ে নেবে সম্মান॥

1 মন্তব্যসমূহ
উত্তরমুছুনঅভিনন্দন