পোস্ট বার দেখা হয়েছে
স্বাগতম নববর্ষ
মুখোশ আড়ালে মনটা হারালে মানবতার হত্যা,
এবার বোশেখ দিক পুড়িয়ে যা কিছু হোক মিথ্যা।
আগুন চোখে,সূর্য দেখি দাবদাহে মারছে উঁকি,
ওড়াই ফানুস,সভ্য মানুষ,জীবনে কেবল ঝুঁকি।
কালো মেঘ জুটি,মেঘের ভ্রূকুটি,উঠছে দারুন ঝড়
মুখেতেই বুলি, বেড়ালের ঝুলি, হয়ে যাই তালেবর।
হৈ-হুল্লোড়ে মাততে দেখি,জোয়ার মিডিয়া খবরে,
হিংসার লোনা স্রোত বইছে ,মানবতা ঢাকা কবরে।
তবু বলি আবেগেতে,খুশির ধানক্ষেতে,হে বৈশাখ,
গাজনের দামামা শোনো,বোল তোলে জয় ঢাক।
নব রূপে বৈশাখ ,ফুলে ফলে সজ্জিত বাঙালি,
চৈত্রের সেল শেষ ,কেনাকাটায় আহা সাজালি।
চলো সব করি মজা, রং রূপ স্পর্শ,আনন্দ হর্ষ,
রসে বসে বাঙালি আনা,পার্বনে স্বাগতম নববর্ষ।

0 মন্তব্যসমূহ