দর্পণ || নারী || নারীর সম্মান || মালা সেন দে




পোস্ট বার দেখা হয়েছে

নারীর সম্মান 

মালা সেন দে 


আমি মেয়ে , আমি স্ত্রী , ভগিনী আমিই মা , 

তবু এ কেমন বিচার -ভ্রূণেতেই করলে হত্যা  । 

কি অপরাধ ছিল আমার , পৃথিবীর আলো দেখালে না , 

মাগো , পারলে আমাকে শেষ করে দিতে , 

পুত্র তোমার অহংকার , মেয়ে তো সৃষ্টির ধারক বাহক । 

তুমিও তো মা , চাও না কি আমি জগতের আলো দেখি , 

তবে কেন পুত্র হলেই জন্ম দেবে ,  কন্যা হলে নয় । 


নারীকে পুরুষ দিয়েছে সিঁদুর , ভোগের অধিকার তারই , 

নারীর হাতে নোয়া  , পায়ে নুপুর সাজিয়েছে পুরুষ । 

ওরে নারী ওটা তোর শৃঙ্খল , খাঁচায় থেকে বোঝা বয়ে চল । 

ও মেয়ে তুই জোরে হাঁটবি না , কথা বলবি না চেঁচিয়ে , 

তুই কি প্রতিবাদ করিস , বলবে সবাই নষ্ট মেয়ে । 

রাত করে ফিরলে বাড়ি , তোর নতুন নাম দেবে বেশ্যা , 

সমাজ দেবে বদনাম তোকে, তবু বেশ্যা ঘরের মাটি লাগে দুর্গা পুজোয়  । 

এই মেয়ে তুই চললি কোথায় রাতের বেলায় , 

পিশাচের দল হাত বাড়াবে  রক্ত মাংসের স্বাদ পেতে   ।

কই কেউ কি খোঁজ নেয় মেয়েটা যখন সংসারের জন্য, 

দিনরাত ঘানি টেনে যাচ্ছে , ভাতের থালায় চলে ভাগ ছেলে আর  মেয়েতে । 

মেয়ে কি মাটির পুতুল , যেমন ইচ্ছে তাকে নিয়ে খেলবে ? 

আমাকে পণ্য করে হাত বদলের খেলা বন্ধ হোক । 

চারিদিকে কত বক্তৃতার ঝড় , নারীর সুরক্ষায় , 

মহাসমারোহে কর নারী দিবস উদযাপন । 

কেন কর,    মন থেকে মুছে দিতে পেরেছো কি সংকীর্ণতা ? 

পুরাণ দেখ , নারীকে করলে পূজা হয়েছে উত্থান , 

নারীকে করে অপমান দশভুজা হয়ে করবে নিধন 

। 

নারী নীরবে থেকেছে চিরকাল , দিয়েছে ধৈর্য্যের পরীক্ষা , 

পুরুষকে  দিয়েছে প্রেরণা , কি দেশ বা সংসারে থেকে । 

আমি সব মেয়ের কথাই বলি , করুণায়  নয় , নিজের জন্য বাঁচো , 

কেউ দেবে না মেয়েকে নারী হয়ে ওঠার পরিপূর্ণ আকাশ । 

একটি দিন নারীকে নিয়ে উদযাপন করা বন্ধ হোক , 

প্রতিটি দিন স্বমহিমায় হোক উজ্জ্বল , এই বোধ আসুক চেতনায় । 

তোমার ভেতরে বিরাট মনটাতে  বন্ধু হয়ে দিশা দেখাও  ,

 কাঁধে কাঁধ মিলিয়ে পুরুষের সাথে এগিয়ে চল । 

হয়তো আসবে কিছু বাঁধা , লড়াই করেই ছিনিয়ে নেবে সম্মান॥

একটি মন্তব্য পোস্ট করুন

1 মন্তব্যসমূহ