দর্পণ || ইপত্রিকা ২০২১ || ১৩ তম সংখ্যা || কবিতা - মনোজ কুমার রথ




পোস্ট বার দেখা হয়েছে

আবার তুমি এসো-জাগ্রত হও 

 মনোজ কুমার রথ 


তুমি জাগ্রত হও-

আনন্দের সঙ্গে সন্ধি করে   চেতনার বাণী

উচ্চারন কর দৃপ্ত কন্ঠে,

বিবেক তুমি জাগ্রত হও আর একবার | 

   

  নেশায় বুঁদ বৃহত্তর যুব সমাজ-

  বুঁদ করে রেখেছে মুষ্ঠিমেয় স্বার্থান্বেষী 

  প্রভাবশালী চতুর সর্বোত্তম প্রাণী,

  বিবেক তুমি নতুন নেশা ধরাও ওদের মানসচোখে |

   

  অচেতন সমাজ ক্লোরোফর্মের প্রয়োগে-

  অসাড় করে দিয়েছে সারাটি শরীর

  শিক্ষাক্ষেত্রে ফেল চিকিৎসক,

  বিবেক তুমি কর চেতনার অমোঘ সঞ্চার |


 কোটি কোটি কটিদেশে কীটেরা দংশনপ্রবন-

 যেন জীবন্মৃত-ক্রমেই কোমাচ্ছন্ন উন্নত সমাজ

 প্রাণের সঞ্চার হোক তোমার আহ্বানে,

 বিবেক তুুমি আনন্দকে জাগ্রত করো আরবার |  


 বিবেক আর আনন্দের মূর্ত প্রতীক

 তুমি এসো-   জাগ্রত হও আর একবার,

 তবে বৈরাগ্য আর নয়-

 এবার বিপ্লব ঘটাতে এসো |

একটি মন্তব্য পোস্ট করুন

2 মন্তব্যসমূহ