পোস্ট বার দেখা হয়েছে
আবার তুমি এসো-জাগ্রত হও
মনোজ কুমার রথ
তুমি জাগ্রত হও-
আনন্দের সঙ্গে সন্ধি করে চেতনার বাণী
উচ্চারন কর দৃপ্ত কন্ঠে,
বিবেক তুমি জাগ্রত হও আর একবার |
নেশায় বুঁদ বৃহত্তর যুব সমাজ-
বুঁদ করে রেখেছে মুষ্ঠিমেয় স্বার্থান্বেষী
প্রভাবশালী চতুর সর্বোত্তম প্রাণী,
বিবেক তুমি নতুন নেশা ধরাও ওদের মানসচোখে |
অচেতন সমাজ ক্লোরোফর্মের প্রয়োগে-
অসাড় করে দিয়েছে সারাটি শরীর
শিক্ষাক্ষেত্রে ফেল চিকিৎসক,
বিবেক তুমি কর চেতনার অমোঘ সঞ্চার |
কোটি কোটি কটিদেশে কীটেরা দংশনপ্রবন-
যেন জীবন্মৃত-ক্রমেই কোমাচ্ছন্ন উন্নত সমাজ
প্রাণের সঞ্চার হোক তোমার আহ্বানে,
বিবেক তুুমি আনন্দকে জাগ্রত করো আরবার |
বিবেক আর আনন্দের মূর্ত প্রতীক
তুমি এসো- জাগ্রত হও আর একবার,
তবে বৈরাগ্য আর নয়-
এবার বিপ্লব ঘটাতে এসো |

2 মন্তব্যসমূহ
উত্তরমুছুনঅসাধারণ বলিষ্ঠ কলম
ভীষণ সুন্দর
উত্তরমুছুন