দর্পণ || ইপত্রিকা ২০২১ || ১৩ তম সংখ্যা || কবিতা - দেবাশীষ ভট্টাচার্য্য




পোস্ট বার দেখা হয়েছে

জন্মদিনে

দে বা শী ষ


সন্নাসী মার্কা বিষহরি দর্শন,

পাহাড়ের কঠিন পায় শিশু,

ধর্ষক পায় নরম উৎসাহ,

চিনে নিতে নিতে প্রজন্ম আছাড় খায়,

কবে কোনোখানে তৈরী হয়েছে মলমের মতো চিতা , 

রক্তের মতো লাল আচরণ,

দেশের দক্ষিণ দিকে ব্যাথাতুড় গ্রাম -

আমার বুকেও জ্বলে ওঠে ক্রমশই ,

কোথায় শ্লোক?  কোথায় পবিত্রতা?

টলতে টলতে বেলুন বিপ্লব , 

পট করে ফাটে, 

নারীর মতো - ইচ্ছার মতো - স্বপ্নের দিশায়,

আঁচড় দিয়ে দিয়ে যায়,  


পড়তে পড়তে শূন্য হয়ে আসা রোদ -

চমকে ওঠা ভাবনাদের ভিড়ে , 

উচ্ছন্নে যাওয়া শিক্ষার দোলনায়,

আমি জন্মদিন পালন করি।

মানুষ গন্ধের কেক - হতাশ মোমবাতি ফুঁ দিয়ে নিভিয়ে ;

সবাই সবটাই ভুলে গ্যাছে -

পরে আছে তারিখের সিঁড়ি -

উপরে উঠে যায় -

আমরা সবাই ভাগাভাগি করে কেক কাটি, খাই

একটি মন্তব্য পোস্ট করুন

2 মন্তব্যসমূহ