পোস্ট বার দেখা হয়েছে
জন্মদিনে
দে বা শী ষ
সন্নাসী মার্কা বিষহরি দর্শন,
পাহাড়ের কঠিন পায় শিশু,
ধর্ষক পায় নরম উৎসাহ,
চিনে নিতে নিতে প্রজন্ম আছাড় খায়,
কবে কোনোখানে তৈরী হয়েছে মলমের মতো চিতা ,
রক্তের মতো লাল আচরণ,
দেশের দক্ষিণ দিকে ব্যাথাতুড় গ্রাম -
আমার বুকেও জ্বলে ওঠে ক্রমশই ,
কোথায় শ্লোক? কোথায় পবিত্রতা?
টলতে টলতে বেলুন বিপ্লব ,
পট করে ফাটে,
নারীর মতো - ইচ্ছার মতো - স্বপ্নের দিশায়,
আঁচড় দিয়ে দিয়ে যায়,
পড়তে পড়তে শূন্য হয়ে আসা রোদ -
চমকে ওঠা ভাবনাদের ভিড়ে ,
উচ্ছন্নে যাওয়া শিক্ষার দোলনায়,
আমি জন্মদিন পালন করি।
মানুষ গন্ধের কেক - হতাশ মোমবাতি ফুঁ দিয়ে নিভিয়ে ;
সবাই সবটাই ভুলে গ্যাছে -
পরে আছে তারিখের সিঁড়ি -
উপরে উঠে যায় -
আমরা সবাই ভাগাভাগি করে কেক কাটি, খাই।

2 মন্তব্যসমূহ
অসামান্য বাস্তব প্রকাশ !
উত্তরমুছুন
উত্তরমুছুনখুব ভালো লাগলো