পোস্ট বার দেখা হয়েছে
বীরছন্দ বিতানে
সোনালী দাস সরকার
দিন ফুরায় ব্যাকুল বেলায় স্মৃতির রোমন্থনে যাই যখনই
১২ই জানুয়ারি একটা দিন নয় যে দিন তোমায় নিয়ে ভাবি।
মনের গহীনে স্নেহের বাণী আলো কে করি চয়ন
অমৃত সত্য তোমার সাধনায় যা মোর প্রভাতের অনুসরণ।
বীরছন্দে পরিযায়ী দেহ জ্ঞান আহরণে হৃদয়
রামকৃষ্ণ যার দেব পিতা শিক্ষনীয় তাই অমূল্য জীবন।
সুন্দরকান্তি দর্শনে আয়ত আঁখিতে রাখো ত্রিভুবন
কন্ঠসুর বজ্রযানধ্বনি মিষ্ট বাক্য ভাষাতে অনুরণন।
আমি কান পেতে রই চোখে চেয়ে রই তোমার সম্বন্ধে
অনুরাগী হই ও চরণে মতি রেখে শ্রদ্ধা দি ঢেলে।
বিবেকানন্দ তুমি দেবতা সবার আমার তুমি দাদা
উৎসুক থাকি শয়নে স্বপনে যদি কৃপায় দাও দেখা।
হিমে কিরণ জন্ম মাসে দেখি রৌদ্রজ্বল সভায়
তোমাতে ধরিত্রী সুশোভিত এমন সন্তান পাওয়ায়।
স্বয়ং জগদ্বিখ্যাত মা সারদা সন্তান সম্মানে করতেন প্রীতি
গুরু দ্বায়িত্ব কাঁধে জীবের লালন সেবায় প্রাণের আহুতি।
দেবতারা আসেন লীলা দিতে জাগরণের শিক্ষায়
অল্প কালের তাই তুমি ছিলে এই ধরার অতিথি দীক্ষার।
বিলের বিলেত যাওয়া জগৎ জাগরণে নির্দেশ গুরুর
বাহবা নয় সত্য জয় লক্ষ্যে অক্ষয় হোক কর্ম সদয়।
মোর ক্ষীণ ক্ষমতার ক্ষয়ে যাওয়া চৈতন্যে
তুমি বিরাজিত ভরাট ফসলের বীজেতে
আমি মগ্ন তোমাতে বিভোর গুণকীর্তনে
তুমি চালিয়ে নাও আমায় তোমা জ্ঞানে।

2 মন্তব্যসমূহ
উত্তরমুছুনমুগ্ধ হলাম
অপূর্ব
উত্তরমুছুন