দর্পণ || ইপত্রিকা ২০২১ || ১৩ তম সংখ্যা || কবিতা - অমিতাভ কুমার পাল




পোস্ট বার দেখা হয়েছে

বিবেকানন্দ শরণম

অমিতাভ কুমার পাল


ভারতাত্মার চির-শাশ্বত বাণীমূর্তি তুমি,

তোমার শ্রীচরণে ভক্তিস্নাত প্রণাম জানাই আমি।

হে তরুণ বীর সন্ন্যসী , মানবের মুক্তি লাগি , 

ছুটিলে তুমি  জগৎ জুড়ে দিবা- নিশি জাগি।

 

সিমলের দত্ত বাড়ির দূরন্ত  নরেন্দ্র , 

হলেন শ্রীরামকৃষ্নের শিষ্য স্বামী বিবেকানন্দ।

চরম কষ্টেও ভবতারিণী মায়ের কাছে , 

অর্থ নয় ,চেয়েছ জ্ঞান ভক্তি যত আছে।


 খুশি হলেন ঠাকুর ,  চিনে নিলেন প্রিয় শিষ্যরে  , 

সাধনার সব শক্তি দান করলেন তারে।

হয়ে সন্ন্যাসী , পদব্রজে ভ্রমিলে ভারতভূমি ,

কন্যাকুমারীর শিলাখন্ডে ধ্যানে বসিলে তুমি  স্বামী।

 

চিনিলে ভারতাত্মারে ,অনুভবে জানিলে দেশের দৈন্যতা ,

ছুটে গেলে শিকাগোয় ,মুছাতে দেশের করুণতা।

"সিস্টার্স এন্ড ব্রাদার্স অফ আমেরিকা " -র ম্যাজিক আহ্বানে ,

করলে বিশ্বজয় বেদান্ত ও মানবতার সত্য ভাষণে।


 জগতেরে চেনালে তুমি ভারতভূমির সত্য স্বরূপ ,

প্রণমিল জগৎ তোমায় ,রূপের মাঝে ওগো অরূপ।

অনন্ত জ্ঞান বৈরাগ্য , তোমার অখন্ড মানবপ্রীতি  ,

তার কাছে তুচ্ছ হলো 

আত্মমুক্তি-গীতি।


সাইক্লোনিক দৈবী প্রতিভা আর মানবপ্রেমের জোয়ারে ,

বিশ্বমানবের হৃদয়ে মুক্তির আলো তুমি দিলে ভরে।

 শ্রীরামকৃষ্ন-সারদামায়ের মানস -পুত্র তুমি ,

মর্ত্যের পথকে করলে স্বর্গের পথগামী।


 তোমার মানব প্রেমের মন্ত্র আজো হৃদয়ে ধরে ,

চলেছি মোরা অমৃতের পথে তোমায় স্মরণ করে।

 "বহুরূপে সম্মুখে তোমার ,ছাড়ি কোথা খুঁজিছ ঈশ্বর ,

জীবে প্রেম করে যেইজন ,সেইজন সেবিছে ঈশ্বর  "।

একটি মন্তব্য পোস্ট করুন

2 মন্তব্যসমূহ