পোস্ট বার দেখা হয়েছে
বিবেকানন্দ শরণম
অমিতাভ কুমার পাল
ভারতাত্মার চির-শাশ্বত বাণীমূর্তি তুমি,
তোমার শ্রীচরণে ভক্তিস্নাত প্রণাম জানাই আমি।
হে তরুণ বীর সন্ন্যসী , মানবের মুক্তি লাগি ,
ছুটিলে তুমি জগৎ জুড়ে দিবা- নিশি জাগি।
সিমলের দত্ত বাড়ির দূরন্ত নরেন্দ্র ,
হলেন শ্রীরামকৃষ্নের শিষ্য স্বামী বিবেকানন্দ।
চরম কষ্টেও ভবতারিণী মায়ের কাছে ,
অর্থ নয় ,চেয়েছ জ্ঞান ভক্তি যত আছে।
খুশি হলেন ঠাকুর , চিনে নিলেন প্রিয় শিষ্যরে ,
সাধনার সব শক্তি দান করলেন তারে।
হয়ে সন্ন্যাসী , পদব্রজে ভ্রমিলে ভারতভূমি ,
কন্যাকুমারীর শিলাখন্ডে ধ্যানে বসিলে তুমি স্বামী।
চিনিলে ভারতাত্মারে ,অনুভবে জানিলে দেশের দৈন্যতা ,
ছুটে গেলে শিকাগোয় ,মুছাতে দেশের করুণতা।
"সিস্টার্স এন্ড ব্রাদার্স অফ আমেরিকা " -র ম্যাজিক আহ্বানে ,
করলে বিশ্বজয় বেদান্ত ও মানবতার সত্য ভাষণে।
জগতেরে চেনালে তুমি ভারতভূমির সত্য স্বরূপ ,
প্রণমিল জগৎ তোমায় ,রূপের মাঝে ওগো অরূপ।
অনন্ত জ্ঞান বৈরাগ্য , তোমার অখন্ড মানবপ্রীতি ,
তার কাছে তুচ্ছ হলো
আত্মমুক্তি-গীতি।
সাইক্লোনিক দৈবী প্রতিভা আর মানবপ্রেমের জোয়ারে ,
বিশ্বমানবের হৃদয়ে মুক্তির আলো তুমি দিলে ভরে।
শ্রীরামকৃষ্ন-সারদামায়ের মানস -পুত্র তুমি ,
মর্ত্যের পথকে করলে স্বর্গের পথগামী।
তোমার মানব প্রেমের মন্ত্র আজো হৃদয়ে ধরে ,
চলেছি মোরা অমৃতের পথে তোমায় স্মরণ করে।
"বহুরূপে সম্মুখে তোমার ,ছাড়ি কোথা খুঁজিছ ঈশ্বর ,
জীবে প্রেম করে যেইজন ,সেইজন সেবিছে ঈশ্বর "।

2 মন্তব্যসমূহ
উত্তরমুছুনখুব ভালো লিখেছ
খুব সুন্দর লেখা
উত্তরমুছুন