দর্পণ || ইপত্রিকা ২০২১ || ১৩ তম সংখ্যা || কবিতা - অমল কুমার ব্যানার্জী




পোস্ট বার দেখা হয়েছে

বিবেকানন্দ 

অমল কুমার ব্যানার্জী 


বিবেকানন্দ তোমাকে প্রণাম আজও,

বিবেকহীনের বেসে আমরা আছি এ দেশে,

বিবেকের দংশন অনুপস্থিত আজ সময়ের সাথে। 


আনন্দ সে তো আছে, বিকৃত মনে বিকৃত ভাবে,

পথে ঘাটে রেস্তরাঁয়।

বিবেকের পথ বন্ধ যে আজ, অনুভূতি হীন জীবনের সাথে।


অপাঙ্ক্তেয় বিবেক যে আজ, সামঞ্জস্যহীন,

হে যুগাবতার তোমার বাণীকে মানি না আমরা,

অন্যায় অবিচার পৃষ্ঠপোষক তার।


যুবসমাজের কাছে ফরিয়াদ করি আজ,

বিপথগামী আনন্দ তোর সংযত করে,

বিবেকের সাথে মিশ্রণ কর।

শয়নে স্বপনে আর জগরনে বিবেকের দংশনে,

ঘরে ঘরে পাবি বিবেকানন্দ বিশ্বের প্রয়োজনে।

হে যুগাবতার সাষ্টাঙ্গে প্রণামী তোমায়,

স্বাগত জানাই তোমার আবির্ভাব। 

একটি মন্তব্য পোস্ট করুন

1 মন্তব্যসমূহ