পোস্ট বার দেখা হয়েছে
মৃণাল বসুচৌধুরী
গঙ্গারামকে বলছো হাঁদা
মঙ্গারামটা কী
বলছে নাকি ডাবের জলে
বানিয়ে দেবে ঘি
কোকিল থেকে কাক বানাবে
মুরগি থেকে মাছ
ল্যাম্পপোস্টকে বানিয়ে দেবে
মস্ত পিপুল গাছ
মঙ্গারামের কথা শুনে
গঙ্গারাম তো থ
অনেক ভেবে মুচকি হেসে
হঠাৎ বলে ‘হ-
বুঝছি এবার ভায়ের মাথায়
ভর করেছে দত্যি
তাই তো এমন ভুল বকছে
কোনোটা নয় সত্যি ‘

1 মন্তব্যসমূহ
উত্তরমুছুনঅসামান্য লেখা
শুভেচ্ছা