পোস্ট বার দেখা হয়েছে
এক আলোচনায়
গঙ্গোত্রী
আধ্যাত্মিকবাদ ও বিজ্ঞান একে অপরের পরিপূরক । উভয় মতবাদের সমন্বয়ে যে মানুষ চলতে পারে তার মানসিক শান্তি সুখের বিঘ্ন ঘটে না। আজকের দুনিয়ার ক্রমঃবর্ধমান চাহিদা মানুষকে মানসিকভাবে হতাশাগ্রস্থ অবসাদে ডুবাচ্ছে। চাহিদা আকাঙ্ক্ষা লোভ সংবরণ যে ওষুধে করা যায় আমার মতে তার নাম আধ্যাত্মবাদ ।প্রাচীন ভারতে মুনি ঋষিরা তাদের প্রাত্যহিক জীবনে এই মতবাদের দ্বারা জীবন চালিত করতো। ধ্যান যোগাভ্যাস মৌনতা, প্রতি মানুষের জীবনে অত্যন্ত জরুরী। এর দ্বারা মানুষের মানসিকতায় ধৈর্য্য সহ্য সুস্থ শারীরিক সুস্থতা বৃদ্ধি হয়। বর্তমানের জিম স্লিম ট্রিম বানাবে কিন্তু রোগ থেকে আরোগ্যতার জন্য যোগাভ্যাসের বিকল্প নেই। আজ পৃথিবী জুড়ে যে অতিমারি এর বড় কারণ কৃত্রিম জীবযাপন অর্থাৎ ফ্রিজ এসি মোবাইল গাড়ি যাবতীয় আধুনিক উপকরণ মানুষকে কায়িক পরিশ্রম থেকে বিরত রেখে ব্রেনের কাজ বেশী করাচ্ছে যার ফলস্বরূপ হাই প্রেশার সুগার আলঝাইমাস ইনসোমেনিয়া রোগের প্রাদুর্ভাব আর এর প্রতিকার হেতু বিজ্ঞানের তৈরী ওষুধ যা না খেলে মানুষটি বেশী দিন বাঁচতে অক্ষম বা বাঁচলেও রোগগ্রস্থ জড় হয়ে মৃত্যুর জন্য হা পিত্ত্যেস করবে। দুষনপূর্ণ জায়গার মানুষের শ্বাসকষ্ট এক বড় সমস্যা। তাই দূষণমুক্তির জন্য দরকার গাছ না কাটা। অবহেলিত প্রকৃতির যত্ন লক্ষ্য বড় দরকার।বিজ্ঞানের আগুয়ান নীতিতে প্রকৃতি যথার্থ অবহেলিত।
আধ্যাত্মবাদ বলে আত্মার সঙ্গে পরমাত্মার যোগ। আমরা জানি দুধের সঙ্গে জলের মিল খায় তাই আত্মা আর পরমাত্মা উভয়েই একগুণ সম্পন্ন হতে হবে।
আবার এও দেখি স্থান কাল পাত্র ভেদে সব কিছুই পরিবর্তনশীল তাই জাগতিক ভোগ মানুষকে স্থায়ী সুখ ভোগ দিতে পারে না।
এই বিশ্বসংসারে যা কিছু আছে সব আপেক্ষিক এটা চরম সত্য প্রমাণিত ----মানুষের আয়ুর সীমা শতবছর । শতবছরের যা কিছু মৃত্যুর সঙ্গে নিতে পারে না। তাই বেশী করে ভাবতে হবে আধ্যাত্মিকতা এক বিজ্ঞান----এই বিজ্ঞান মানুষ প্রকৃতির সামঞ্জস্যের কথা বলে । এই বিজ্ঞান মানুষের ইনার নেটের কথা বলে। একবিংশ শতাব্দীর ব্রহ্মান্ডের নিরঙ্কুশ গবেষণা আধ্যাত্মিকবাদীরা আর দশজন বিজ্ঞানের বৈজ্ঞানিকদের মত করে চলেছে কাঁধে কাঁধ রেখে। শিশুর সরলহাসিকে সমীহ করে ব্রহ্মান্ডকে ভাবছে সর্বদা তার উন্নতি সাধনে বোঝাতে চায় মানুষকে ধ্বংসাত্মক রূপ ভয়ংকর টেকনোলজির মায়া না ছাড়লে আরো অনেক করোনা ভাইরাসের মত অন্য ভাইরাস বা ব্যাকটেরিয়ায় অতিমারি একের পর এক আসবেই। অগ্রগতির মৃল্য তখন হয় যখন থামতে জানা যায়।

2 মন্তব্যসমূহ
উত্তরমুছুনধ্যান সাথে মৌনতা জরুরি
অসাধারণ লেখা
অল্প কথায় খুব সুন্দর গুছিয়ে লেখা । দারুণ লাগলো পড়ে।
উত্তরমুছুন