পোস্ট বার দেখা হয়েছে
আধ্যাত্মিকতা ও বিজ্ঞান
পার্থ সারথি ঘোষ
ভারতীয় সংস্কৃতি হলো আধ্যাত্ম প্রধান, প্রাচীন কাল থেকে মুনি ঋষি বেদজ্ঞ পণ্ডিত সকলেই এই আধ্যাত্ম চেতনায় নিমগ্ন থাকতেন ও ফল স্বরূপ তাঁরা যে আত্ম জ্ঞান বা পারমার্থের জ্ঞান অর্জন করতেন তাই ভারতীয় সংস্কৃতির পাথেয়।এই আধ্যাত্মিকতা হলো পরম ব্রহ্ম বা শ্বাশত আত্মার জ্ঞান।
আধ্যাত্মিকতা ও বিজ্ঞান একে অপরের পরিপূরক , কারণ আধ্যাত্মিকতা ছাড়া মনুষ্য সংসারের কোন অস্তিত্ব নেই, আমাদের প্রতিদিনের কর্মে , চিন্তায় , চেতনায় - বোধে আধ্যাত্ম জড়িয়ে আছে।
আর বিশ্ব প্রকৃতির পঞ্চ তত্ত্ব - ক্ষিতি, অপ্, তেজঃ, মরুৎ, ব্যোম প্রতিটি হলো চেতন বস্তু যেখানে চেতনা তার মধ্যেই বিজ্ঞান নিহিত।
আধ্যাত্ম এর যে সচেতন বোধ তাই হলো বিজ্ঞান।
আত্মচেতনা ও অনুসন্ধানের অপর নাম যেমন আধ্যাত্মিকতা । আবার সৃজন , নির্মাণ ও বিকাশের অপর নাম হলো বিজ্ঞান ।
আধ্যাত্মিকতার আধার হলো অনন্তের সীমাহীন আনন্দ আর বিজ্ঞানের আধার হলো ইতিহাসের বিনির্মাণ।
সুতরাং বলা যায় আধ্যাত্মিকতা ও বিজ্ঞান একে অপরেরই পরিপূরক।

2 মন্তব্যসমূহ
উত্তরমুছুনঅন্তরের সীমাহীন আনন্দ
আর ইতিহাসের বিনির্মাণ
অসাধারণ বলিষ্ঠ কলম
অসাধারণ লেখা । শেষ লাইনটা অপূর্ব। অল্প কথায় অপূর্ব বিশ্লেষণ!
উত্তরমুছুন