কবিতা | দে বা শী ষ




পোস্ট বার দেখা হয়েছে


ওঁ
দে বা শী ষ

আস্ফালন টুকু থাক,  
আমি উদারনৈতিক পথেই বিপ্লব জমাট বাঁধি একা,
বড়ো লোভ হয় এমন থাকতে,
যখন চাহিদা পুরানের পৃষ্ঠা উল্টে দেখি ক্ষত,
বে'রোজগেরে সময় - প্রায়শ্চিত্ত সরে দাঁড়াও!
কব্জি ডুবিয়ে বৃহন্নলার নামচা -

এমন সময় নিয়ম ভেঙ্গে যায় ;
খুঁজতে খুঁজতে আকাশটা আপন -
অন্ধকারে জীবনের গাছ খুঁজি ;

সবুজ নয় জানি - গুটিকয়েক আধ্যাত্মিক সরলরেখা ;
মৃত সঞ্জীবনী মন্ত্র সাথে সাথে,
সৃষ্টি - স্থিতি - লয় ,
একাধারে মাস্তুল রাতের কলিজা,
অন্যদিকে স্বপ্ন ফেলে আসা শিশুসুলভ মন ।

হারিয়ে যেতে চাও?  পারবে পারবে পারবে!
পারতে পারতে চেহারাটা দুরমুচ হয়ে যায় ;
কাচের দেওয়াল ভেঙ্গে সেই আমি - নেই তবু আমি ;
পায়ের নীচে চপ্পল - মাটি - গভীরতা!

নেই নেই আর নেই -
উজান আলো,  পাহাড়ের মতো তাজা,
সাগরের মতো বলিয়ান পিছুটানকে আছড়ে নেয় বুকে -
এখানে শূন্য - ভারহীন শরীর একাগ্রতার জাহাজে -পরিস্থিতির নাবিক ;

দিকশূন্য এবং ভ্রাম্যমান মানুষ ;
একা এবং একসাথে একা ;

কবিতা হারিয়ে যাও ; শব্দ ছুঁড়ে ফ্যালে প্রেম ;
আমিও নিজেকে ছুঁড়ে ফেলি একাধারে ;
এবং নিজেকে পাওয়া!

এই জগত - জাতি , গোষ্ঠী, ধর্মহীন,
এই দ্বীপে প্রজাতি বলতে আকাশ আর আকাশ ;
উপলব্ধি হয়ে জেগে ওঠে সকাল ;
প্রাপ্তি বলতে শান্তির কথা বলা ;
মনের ভেতরে আরও কঠিন আবেগ ;
শিশিরের ভেতরে যতোটুকু শীতলতা ;

এখানে আমি আছি ছুটে চলা নেই ;
নেই কোন দুর্নাম - বিচার ;
অহংকারের শেকল ছিঁড়েছে যথেষ্ট -
লোভ নেই - গতি নেই ;
ভিড়ে ঠাসা সড়ক মরে পড়ে আছে -
দালানে দালানে ছায়া -
আমায় ঘিরে ধরো আমি -
শূন্যতম পোষাকে নিজেকে খুঁজে পাওয়া,
একা এবং একসাথে একা ।

একটি মন্তব্য পোস্ট করুন

4 মন্তব্যসমূহ



  1. কবি উদারনৈতিক পথের বিপ্লব চায়
    প্রায়োশ্চিত্তের স্থাননেই
    বৃৃৃৃৃৃহন্নলা বলতে অর্জুনের ছদ্মবেশ বুঝি
    যা রোজ নামচা

    অসাধারণ অসাধারণ
    বলিষ্ঠ কলম
    সেরা লেখা

    উত্তরমুছুন
  2. উফফফ, একটি চরণেই একশো কথা। "একা এবং একসাথে একা"। অপূর্ব অনুভব কবি ।

    উত্তরমুছুন
  3. অপূর্ব লেখা ,
    খুব ভালো লাগলো ৷

    উত্তরমুছুন