পোস্ট বার দেখা হয়েছে
আধ্যাত্ম ও বিজ্ঞান
পিন্টু বেতাল
করুণচিত্ত, করুণাসিক্ত, দৃপ্ত মনপ্রাণ,
ষড়রিপু জ্ঞানে বলিষ্ঠ, পরমের সন্ধান।
আত্মচেতনা, সমবেদনা, ঈশ্বরের অন্বেষণ।
স্থির লক্ষ্য, উদার বক্ষ, আধ্যাত্মিক মনন,
প্রেম-ভালোবাসা, অপার আশা,
'ব্রহ্ম'জ্ঞানের নিদর্শন।
অবারিত দ্বার, শিক্ষার প্রসার, উন্নত বিজ্ঞান!
একাধারে সে ও, পরম পাথেয়,
আধ্যাত্ম চেতনারই দান।
প্রাচীন যুগে, মুনীঋষির মুখে, ধ্যানমগ্ন প্রশান্তি!
বৃক্ষতলে, মায়াবলে, চিত্তে অলীক শান্তি।
বর্তমানেও, গুনাগুণেও, ধ্যানেই চিন্তাশূন্য!
বিজ্ঞানও মানে, সুস্থ প্রাণে,
'আধ্যাত্মিকতা' অনন্য!
করিলে প্রবেশ, মনোনিবেশ, লক্ষ্যের গভীরে,
বুদ্ধিমত্তায়, অন্তর স্বত্তায়, মনের মন্দিরে!
সুচ্যগ্র মন, অনন্ত জীবন, ব্রহ্ম্যত্বে মিলন!
ত্যাজ্য ভোগে, আত্মার যোগে,
পরমাত্মায় যোগসাধন।
'সেবা' ধর্মে, ত্যাগের মর্মে, যে জন কর্মযোগী!
নিঃস্বার্থ দান, জগৎ কল্যাণ,
আত্মমুক্তি অবশ্যম্ভাবী।
করুণচিত্ত, করুণাসিক্ত, পরমেশ্বর জ্ঞান,
মুক্তচেতনা, আধ্যাত্মিক সাধনা, মিলিত বিজ্ঞান,
অন্ধবিশ্বাস আর কুসংস্কারের মুক্তির আশ্বাস।
গড়বে দরাজ, সুস্থ সমাজ, বিজ্ঞজনের প্রয়াস।
আজি স্বাধীন মানব, হচ্ছে দানব, ক্রুদ্ধ হিংস্রতায়!
অপপ্রয়োগে উন্নত জ্ঞান ধুঁকছে হিনন্মন্যতায়!
একমাত্র আধ্যাত্ম ও উপকারী বিজ্ঞান,
দুয়ে মিলেই, কৃচ্ছসাধন, জীব জগতের কল্যাণ।।

2 মন্তব্যসমূহ
অসাধারণ অসাধারণ
উত্তরমুছুনএকরাশ মুগ্ধতা
খুব সুন্দর
উত্তরমুছুন