মুক্ত গদ্য | শুভ্রাপাল




পোস্ট বার দেখা হয়েছে


 আত্মমগ্নতা 
 শুভ্রাপাল 


                 নৈশব্দের চূড়ায় কিংবা অসীম শূন্যতায়, মনের একাগ্রতায় কিংবা ধ্যানের পূর্ণতায়, ভাবাবেগের গভীরে যাঁর বাস -- সেই পরমেশ্বরের উপলব্ধি ও তার অনুভবি স্পর্শে মোহিত অন্তরাত্বা, সেই আত্মমগ্ন ধ্যানই হলো আধ্যাত্মিকতা । 
        ' জীবের মাঝে শিবের বাস ' সেই শিবরূপী আত্মা বিশ্বপ্রকৃতির মাঝে বিদ্যমান  ।  তাকে চিনতে - জানতে গেলে  ; সৎ কর্ম প্রচেষ্টা ও এক নির্লোভ শুদ্ধ মননের প্রয়োজন । অতীন্দ্রিয় সত্বা সাথে ' মানব আত্মা ও মন মিলেমিশে একাকার হলে হৃদগ্রন্থীতে বেজে ওঠে  'ওঙ্কার ধ্বনি ' , যা সকল শক্তির আধার ।
নিরাকার ব্রহ্ম কে  জানার প্রচেষ্টাই হলো ' আধ্যাত্মিকতা ' ।
           বিজ্ঞান হলো প্রযুক্তি ।  বুদ্ধি ও বিদ্যার সমন্বয়ের ফসল । তাই বিজ্ঞান যেখানে দাঁড়ি টেনে হাত গুটিয়ে নেয়  ; অদৃশ্য পরামা শক্তি সেখানেই ফলপ্রসূ হয় । বিজ্ঞ মানবের জ্ঞানের উর্ধ্বে  ' যাঁর ' বাস  ; তাকে শুধু উপলব্ধি করা যায় ।তিনি অনুভবে এলেই অনুধাবন করা যায় তার আশীর্বাদ ।
          ঠিক যেন মেঘ ফাটা একটুকরো বিদ্যুতের ঝলক  । এ এমন এক ফল্গুধারা যাতে অবগাহন মাত্র , সন্তপ্ত শরীর মন , শান্ত সমাহিত হয়ে যায় ।
উদ্বায়ী মন  ' ষড়রিপুর ' তাণ্ডব থেকে মুক্তি  পেয়ে মানব কল্যাণে ব্রতী হয়  ...

একটি মন্তব্য পোস্ট করুন

2 মন্তব্যসমূহ


  1. হৃৃদগন্হিতে বেজে ওঠে ওঙ্কার ধ্বনি
    অসামান্য লেখা

    উত্তরমুছুন
  2. বাহ্ খুব সুন্দর করে গুছিয়ে লেখা। খুব ভালো লাগলো।

    উত্তরমুছুন