পোস্ট বার দেখা হয়েছে
আত্মমগ্নতা
শুভ্রাপাল
নৈশব্দের চূড়ায় কিংবা অসীম শূন্যতায়, মনের একাগ্রতায় কিংবা ধ্যানের পূর্ণতায়, ভাবাবেগের গভীরে যাঁর বাস -- সেই পরমেশ্বরের উপলব্ধি ও তার অনুভবি স্পর্শে মোহিত অন্তরাত্বা, সেই আত্মমগ্ন ধ্যানই হলো আধ্যাত্মিকতা ।
' জীবের মাঝে শিবের বাস ' সেই শিবরূপী আত্মা বিশ্বপ্রকৃতির মাঝে বিদ্যমান । তাকে চিনতে - জানতে গেলে ; সৎ কর্ম প্রচেষ্টা ও এক নির্লোভ শুদ্ধ মননের প্রয়োজন । অতীন্দ্রিয় সত্বা সাথে ' মানব আত্মা ও মন মিলেমিশে একাকার হলে হৃদগ্রন্থীতে বেজে ওঠে 'ওঙ্কার ধ্বনি ' , যা সকল শক্তির আধার ।
নিরাকার ব্রহ্ম কে জানার প্রচেষ্টাই হলো ' আধ্যাত্মিকতা ' ।
বিজ্ঞান হলো প্রযুক্তি । বুদ্ধি ও বিদ্যার সমন্বয়ের ফসল । তাই বিজ্ঞান যেখানে দাঁড়ি টেনে হাত গুটিয়ে নেয় ; অদৃশ্য পরামা শক্তি সেখানেই ফলপ্রসূ হয় । বিজ্ঞ মানবের জ্ঞানের উর্ধ্বে ' যাঁর ' বাস ; তাকে শুধু উপলব্ধি করা যায় ।তিনি অনুভবে এলেই অনুধাবন করা যায় তার আশীর্বাদ ।
ঠিক যেন মেঘ ফাটা একটুকরো বিদ্যুতের ঝলক । এ এমন এক ফল্গুধারা যাতে অবগাহন মাত্র , সন্তপ্ত শরীর মন , শান্ত সমাহিত হয়ে যায় ।
উদ্বায়ী মন ' ষড়রিপুর ' তাণ্ডব থেকে মুক্তি পেয়ে মানব কল্যাণে ব্রতী হয় ...

2 মন্তব্যসমূহ
উত্তরমুছুনহৃৃদগন্হিতে বেজে ওঠে ওঙ্কার ধ্বনি
অসামান্য লেখা
বাহ্ খুব সুন্দর করে গুছিয়ে লেখা। খুব ভালো লাগলো।
উত্তরমুছুন