কবিতা | জ য় তী




পোস্ট বার দেখা হয়েছে


অচেনা অন্তরীপে,, 
  জ য় তী


নয়নতারা বাতাসে হেঁটে যাচ্ছে, 

চোখে চোখ পড়তেই ওর বুকের রিডগুলো যেন কি করুন সুরে কাঁচের শব্দে খানখান হয়ে গেলো.. 

ওরা ধুলোমাটি ঝেড়ে গোলাপ হলো না কেনো? ওরা যেনো যত্নের পৃথিবীতে তেলহীন চুলেই অভ্যস্ত! 

সব চরিত্র আলাদা আলাদা.... কাঠামোটা যদিও একই মানুষই ! 

এমন জানলে আমি কখনও কোনো উদাসীন বিকাল হতাম না! -
বয়স্ক বাড়িটার মেরামত মানেই তো ক্যালসিয়াম আর ভিটামিন মিশ্রিত ঘুমের টনিক -

পুজোর ঘরে যারা আচমন সেরেই পাক খায় কাঠকয়লার চুল্লীতে -

ওদের বাইফোকাল লেন্সে রোদ্দুরের পিঠে কালো খরশোশ খেলা করে -
 
প্রশ্নগুলো খুঁটে খায়! বইটা খোলা আছে হাজার একষট্টি পাতায় -

দরজা বন্ধ করে আমি কতকাল হেঁটে গেছি অন্য এক অন্তরীপে -

অচেনা গাছের সাথে, পথের কাছে, ফুলের কাছে জেনেছি -

সৃষ্টিতে মুক্তি নামক শব্দটি এখনো বোধিবৃক্ষের কাছে বাঁধা পড়ে আছে -

কাকে খোঁজার ছলে হারিয়ে ফিরছি বারেবারে!!

একটি মন্তব্য পোস্ট করুন

2 মন্তব্যসমূহ



  1. কাঠামো টা শুধু এক
    শরীর গুলো একএকটা জামা
    মুক্তি বাঁধা বোধিবৃৃৃৃৃৃক্ষে

    অসামান্য লেখা

    উত্তরমুছুন
  2. আহা এতো দর্শন!!! অসাধারন প্রকাশ কবি।

    উত্তরমুছুন