পোস্ট বার দেখা হয়েছে
ড্রয়ারবন্দি
জানো সে স্বপ্নগুলো কোথায় রেখেছিল ?
রঙিন কাগজমুড়ে টেবিলের ড্রয়ারে ?
ন্যাপথলিন দিতে মনে নেই বুঝি!
পোকায় কাটে স্বপ্নগুলো ...
খোঁজ নেয় না কেউ সেগুলোর ,
বন্ধ ড্রয়ারেই শুকোয়
ওদের চোখের জল ।
ওরাও তো বাঁচতে চায় ,
বেরিয়ে এসে দেখতে চায়
গোধূলির রাঙা আকাশ ।
কিন্তু দুর্ভাগ্য
ওদের মালিক যে বাড়ি নেই,
হয়তো আর ফিরবেওনা কোনদিন ....

2 মন্তব্যসমূহ
অসামান্য লেখার জন্যই স্বপ্ন ফিরবে
উত্তরমুছুনVery nice....
উত্তরমুছুন