পোস্ট বার দেখা হয়েছে
কবি আমি
কবি হতে চাই আমার মনের ।
কবি হতে চাই আমার ভাবের
কবি হতে চাই আমি সাধারণ নিত্য জীবনের
কবি আমি ১০টা -৫টা র কলমের
কবি আমি দিনমজুরীর ঘামে র
কবি আমি সেই গ্রামের ঠাকুমার ঝুলির
কবি আমি আইপডের অনলাইন গেমের
কবি আমি শাশুড়ি বৌমার হাল - হেঁসেলের ইতিকথার
কবি আমি পুরুষ ও নারীর ক্ষমতানামী বিভেদ বাজারের কাবুলিওয়ালার
কবি আমি নিত্য নিপীড়িত সেই নারীর আর্তনাদের
কবি আমি প্রতিদিনের বেকারত্বে সেই যুবক যুবতীর নাভিশ্বাসের
কবি আমি হাসতে হাসতে সহজে মিথ্যের সংলাপে মোড়া সেই বিখ্যাত অভিনেতার
কবি আমি অলস দুপুরে প্রেমিকার কোলে মাথা রেখে সমাজ রাজনীতিকে রূপকথার ভান্ড বলা সেই দুরন্ত প্রেমিকের
কবি আমি মাঝ রাতে স্নান ঘরে হাজার শরীরহীন মৃতদেহের সমাহারের
কবি আমি রঙ গলির পতিতার বিছানার সেই উন্মত্তার ।
কবি আমি আন্দোলন-মিছিল- প্ল্যার্কাটের
কবি আমি কফিহাউস - ভিক্টোরিয়া ও ময়দানের
কবি আমি চালচুলোহীন বস্তির ছোট্ট স্বপ্নপূরণের মুখের হাসি
কবি আমি সৌখিনতার চরমলীলায় তরণীতেও ভাসি
কবি আমি কবিতার খাতার বুকপকেটের চলভাষ বন্দী শূন্যতার
কবি আমি আমার নিজের নিজত্বের সমালোচকরূপী তীব্র প্রখরতার ।

1 মন্তব্যসমূহ
অবশ্যই তুমি কবি
উত্তরমুছুনkeep it up