পোস্ট বার দেখা হয়েছে
ভ্রুণহত্যা- শিশুর বক্তব্য
মা! কেন করলে এমন
দিলে কেন এ যন্ত্রণা,
আমার কষ্টের কথা ভেবে
তোমার কি বুক কাঁপল না?
সকলে না হয় পর ছিল
তুমি তো ছিলে আপন,
তবে কেন করলে-
মোর প্রাণ নিষ্কাশন?
নাড়ির টানের চেয়েও বড়ো
তোমার মান ও স্বত্তা,
তাই তো দেখতে দিলে না পৃথিবী
করলে ভ্রুণহত্যা।
স্বেচ্ছায় আমি আসিনি তো মা
এনেছো আমায় তুমি,
তবে তোমার ভুলের মাসুলে-
কেন হলাম আমি আসামী?
মাগো! তোমায় অনুরোধ করি
এই ভুল কোরোনা আর,
তোমার খামখেয়ালীপনায়-
শিকার হলাম বঞ্চনার।

6 মন্তব্যসমূহ
অপূর্ব ছন্দ
উত্তরমুছুনkeep it up
ধন্যবাদ 😊
উত্তরমুছুনখুব সুন্দর।👌👌
উত্তরমুছুনThanks dear😊
মুছুনএই মন্তব্যটি লেখক দ্বারা সরানো হয়েছে।
মুছুনএই মন্তব্যটি লেখক দ্বারা সরানো হয়েছে।
মুছুন