পোস্ট বার দেখা হয়েছে
সঙ্গরোধ
"হে নির্ভীক,
সব বন্দী যেমন দোষী নয়, সব বন্দীদশা শাস্তিও নয়।
নয় ভীরুতা, কাপুরুষতা, পালিয়ে বেরানোও নয়।
আজ সাহসীকতা আত্মঘাতী, যদি মৃত্যুবাহক হয়,
পলেস্তারা খসা দেওয়াল বেয়ে ওঠে আশালতা, ছড়িয়ে দিক ভয়।
একঘেয়ে, বিরক্তিকর জীবন চার দেওয়ালে খুঁজে পাক বাঁচার উপায়।
শুধু নিজে নয়, নিজের জন্যও নয়; আমাদের, দূরত্ব হোক প্রাণ সহায়।
ব্যবধানের প্রাচীর শুধু শারীরিক; মুক্ত মন, মিলে গেছে একতায়।
আমরা ভয় পাই, ভয় গড়ে তোলে, আমাদের দায়বদ্ধতায়।
কালো রাত ছিঁড়ে সকাল আসুক, ফিরে যাও মৃত্যুদূত,
সব ক্ষত সেরে পৃথিবী জেগে উঠবে, অপেক্ষার সেদিন অদ্ভূত।।"

0 মন্তব্যসমূহ