রুদ্র নজরুল - জয়ন্ত চট্টোপাধ্যায়




পোস্ট বার দেখা হয়েছে

রুদ্র নজরুল   

হঠাৎ সূর্য হয়ে আসা চৈত্রের প্রখর তপন
তখন শিকলবাঁধা জীবন নিয়ে টানাটানি
বিদেশি বন্ধন মাত্র নয় অজস্র রকমফের
জাতপাত গোঁড়ামি বা মন্দ সংস্কার ঢাকা
পুরোটা আকাশ হরেক আঁধারে উপমহাদেশ
মহারুদ্র গিলে নাও কালো ছোপ মাখা
শুকনো ছত্রাক শ্যাওলা ও পচা মন মুদ্রা বা
মুমূর্ষু বোধ জ্বালাও উপপ্লবের নেভানো আগুন
আবর্জনার পর্ণ বর্জ্য বিকৃত ধোঁয়ায় পুড়ে ছাই
সেদিন কবেই গ্যাছে আবার তোমাকেই চাই
আত্মতেজ টেনে আধমরা ক্ষীণদৃষ্টি মানুষকে
ভ্রান্ত মুক্তির স্বপ্নঘুম শব্দচাবুকের ঘায়ে করো
খানখান হে প্রিয়রুদ্র মহান।


একটি মন্তব্য পোস্ট করুন

2 মন্তব্যসমূহ