তুমিই নজরুল -- কামনা ইসলাম




পোস্ট বার দেখা হয়েছে

তুমিই নজরুল 


যৌবনে তুমি গেয়েছো গান
বাজিয়েছো বাঁশের বাঁশি,
তুমি সুর মিতালি, সুরের রাজা
মধুর তোমার হাসি।

ডাগর নয়নে দেখিছো চাহিয়া
প্রকৃতির যতো রূপ
তুমি সাজিয়ে তুলেছো, বাংলা মাকে
হওনি কখনও চুপ।

দুঃখের সাগরে ভাসিয়ে জীবন
খুঁজেছো সুখের তরী
দুঃখ বেদনা যন্ত্রণা সয়ে
দিয়েছো সাগর পাড়ি।

তুমি সকাল বেলার পাখি
তোমার কাজল কালো আঁখি,
ঝাকড়া চুলে মাতাল করেছো
সেজেছে কতো সখি।

" তুমি দুরান্ত, তুমি দূর্বার, তুমি উম্মাদ
তুমি বিদ্রোহী জনতার "

তুমি ভেঙেছো দেওয়াল, খুলেছো তালা
চলরে চলরে চল একাই পথ চলা।

তুমি পাখির কলতান, তুমি রমনীর খোপায় জড়ানো ফুল,
তুমি হারিয়ে ছিলে প্রাণের বুলবুল।

তোমার লুকায়িত প্রেম জেগে উঠেছে
কবিতা, গল্প , গানে
তুমি মিশে আছো সকল মানব প্রাণে।

দোলন চাঁপা, অগ্নিবীনা,হৃদয়ে বিষেরবাঁশি
শতো কষ্টের মাঝেও তোমার
মুক্তা ঝরানো হাসি।

" আমি মহাভয়, আমি অভিশাপ পৃথিবীর,
আমি দূর্বার, আমি ভেঙে করি সব চুরমার "

তোমার মনের আকুতি, আবেগ,বিবেক
সবই ছিল জলন্ত রবি!

তাইতো তুমি সোনার বাংলার বুকে
হয়ে আছো বিদ্রোহী কবি।।


একটি মন্তব্য পোস্ট করুন

1 মন্তব্যসমূহ