চেতনায় নজরুল - রাণা চ্যাটার্জী




পোস্ট বার দেখা হয়েছে

  চেতনায় নজরুল 
         

আজকের দিনেও অপরিহার্য তুমি
হে বিদ্রোহী রণক্লান্ত কবি নজরুল ,
সভ্য হয়েছি আর শিখেছি কিছু কিছু
তবু প্রতি পদে পদে করে চলি ভুল ।

দেশটা কিনেছে তো রাষ্ট্র নেতারা
 তবু দেখি গরীবেরা কাঁদছে আজও,
  যোগ্যতা কোনোভাবে বিচার্যই নয় ,
   ছোটখাটো পেতে কিছু কাজও ।

কে বলবে আজ ভাঙতে লৌহকপাট,
 হায়েনার দলতো  দাপিয়েই মাতছে ,
তোমার ঋণ আজকেও অপরিসীম ,
আশঙ্কা কেবলই পিছু  পিছু হাঁটছে।

ইংরেজ ছিলো কেবলই  রক্ত চোষা ,
দেশটা এগুচ্ছে এখনই কোন দিকে !
অশ্রু সজলে  কাঁদছে  বঙ্গ জননী ,
হাহাকার রব ওঠছেও কেঁপে বুকে !

যে মন্ত্রে বেঁধে দিয়েছো ভারতভূমি,
শুনিয়েছো  সাম্যেবাদেরই গান ,
আজ কি  তারা একই বৃন্তে বসে
পরম ব্ন্ধু, সুজন হিন্দু মুসলমান ।

লাভের আশায় আজ লাইন ভাগাড়ে,
  মনন, চিন্তা সবেতেই ভেজাল,
কে শোনে বেদ বাক্য,একতা বল
 দুর্বিসহ এ জীবন,খুবই নাজেহাল ।

আজ বলি মুখে,ফুলিয়ে তৃপ্ত এ বুকে,
করেছি কি আমরা সবেতে কোনো ভুল?
  বাস্তবতা ,এ সমাজ বড়ো জটিলতা ,
লহ প্রণাম চেতনায় বাঁচে "নজরুল "

একটি মন্তব্য পোস্ট করুন

1 মন্তব্যসমূহ