পোস্ট বার দেখা হয়েছে
চেতনায় নজরুল
আজকের দিনেও অপরিহার্য তুমি
হে বিদ্রোহী রণক্লান্ত কবি নজরুল ,
সভ্য হয়েছি আর শিখেছি কিছু কিছু
তবু প্রতি পদে পদে করে চলি ভুল ।
দেশটা কিনেছে তো রাষ্ট্র নেতারা
তবু দেখি গরীবেরা কাঁদছে আজও,
যোগ্যতা কোনোভাবে বিচার্যই নয় ,
ছোটখাটো পেতে কিছু কাজও ।
কে বলবে আজ ভাঙতে লৌহকপাট,
হায়েনার দলতো দাপিয়েই মাতছে ,
তোমার ঋণ আজকেও অপরিসীম ,
আশঙ্কা কেবলই পিছু পিছু হাঁটছে।
ইংরেজ ছিলো কেবলই রক্ত চোষা ,
দেশটা এগুচ্ছে এখনই কোন দিকে !
অশ্রু সজলে কাঁদছে বঙ্গ জননী ,
হাহাকার রব ওঠছেও কেঁপে বুকে !
যে মন্ত্রে বেঁধে দিয়েছো ভারতভূমি,
শুনিয়েছো সাম্যেবাদেরই গান ,
আজ কি তারা একই বৃন্তে বসে
পরম ব্ন্ধু, সুজন হিন্দু মুসলমান ।
লাভের আশায় আজ লাইন ভাগাড়ে,
মনন, চিন্তা সবেতেই ভেজাল,
কে শোনে বেদ বাক্য,একতা বল
দুর্বিসহ এ জীবন,খুবই নাজেহাল ।
আজ বলি মুখে,ফুলিয়ে তৃপ্ত এ বুকে,
করেছি কি আমরা সবেতে কোনো ভুল?
বাস্তবতা ,এ সমাজ বড়ো জটিলতা ,
লহ প্রণাম চেতনায় বাঁচে "নজরুল "

1 মন্তব্যসমূহ
অসামান্য প্রত্যেক লাইন
উত্তরমুছুন"আশঙ্কা পিছু পিছু হাঁটছে"