পোস্ট বার দেখা হয়েছে
দুঃখের জন্ম সন্ধানে
আচ্ছা দুঃখ,আমি তোমাকে জন্ম দিয়েছিলাম,
না তুমি আমাকে?
এখন প্রত্যেকের ঘরে ঘরে দুঃখ
যার সব আছে, তাকেও দেখেছি ব্যথার তাড়নায় গান গাইতে।
কি মুশকিল!
এখন সবাই যদি কোর্টে কেস-কাছারি করে
পুলিশ তো এসে আমাকে ধরবে!
না না,এ অন্যায়ের দায় আমি নিতে পারবো না।
সবেমাত্র কুড়িতে পা দিলাম
গোটা জীবন এখনও গলার কাছে বেঁধে।
কোথায় যাচ্ছ?
ভেবেছো কেউ তোমাকে দেখতে পাবে না?
আমার এই সুখের ঘরে তোমাকে জায়গা দেওয়াটাই ভুল হয়েছে।
খুব হিংসুটে,সবার ঘাড়ে চেপে বসে
তিলে তিলে শেষ করেছো তুমি...
না দুঃখ,আমি তোমার সন্তান নই।
তুমি তো বৃহন্নলা,
তুমি আমায় গর্ভে ধারণ করবে কীভাবে?

1 মন্তব্যসমূহ
অপূর্ব
উত্তরমুছুননতুন ভাবে পেলাম দুঃখের প্রকাশ