পোস্ট বার দেখা হয়েছে
দেবলীনা
হেমন্তে জীর্ণ হলুদ পাতা যা ছিলো শাখায় আজ আর নেই তা লেগে - ঝরে গিয়ে বসন্তে এসেছে নতুন কচি পাতা, যার শিরায় শিরায় নাচন আছে জেগে ।
চৈত্রে পলাশে শিমূলের রঙে রক্তের তেজ থাকলেও নেই সেই আগুন ঝরা রূপের জৌলুস।
আমের বনে তাজা মুকুলের গন্ধ খবর পাঠিয়েছে আকাশে বাতাসে বৈশাখ আবাহনের।
নবপল্লবে সিন্দুরবর্ণ স্বস্তিক চিহ্ন জানি চিরমঙ্গলময়,
বেল - জুঁই ফুলের শুভ্র গন্ধে ভরে থাকে রবি পূজার সু’গন্ধ উপাচারে।
দু’হাতে,গলায় ফুলের সাজে সহচরীদের প্রভাতফেরীর ব্রত উদযাপন !
এল বুঝি নব বৈশাখ!
এরই মাঝে যদি হঠাৎ আকাশে দেখা যায় অভ্র বর্ণ কুটিল দৈত্যাকার মেঘরাশি, তা উপেক্ষা করেও বেজে ওঠে চিরন্তন বৈশাখী আগমনী গান!
‘ওই নূতনের কেতন ওড়ে কালবোশেখির ঝড়/ তোরা সব জয়ধ্বনি কর’---
সেই তো আমাদের চিরকালীন ঋতু আনন্দঘন বৈশাখ!

10 মন্তব্যসমূহ
খুব সুন্দর
উত্তরমুছুনধন্যবাদ 🌹
মুছুনএসো হে বৈশাখ
উত্তরমুছুনতবুও চক্ষে আজ তৃৃষ্ণা
অপূর্ব লেখা
ধন্যবাদ 🌹
মুছুনমুগ্ধ হলাম
উত্তরমুছুনধন্যবাদ , কৃতজ্ঞতা স্যার 🌹
উত্তরমুছুনআহা কি অপূর্ব শব্দ চয়ন। ভালোলাগা অফুরান ।
উত্তরমুছুনধন্যবাদ বন্ধু
মুছুনঅপূর্ব অপূর্ব লেখায় মুগ্ধ হলাম
উত্তরমুছুনসুন্দর প্রকৃতি কাব্য।নববর্ষের শুভেচছা জানাই বোন।
উত্তরমুছুন