পোস্ট বার দেখা হয়েছে
মূল্যায়ন
দেশবাসীর রক্তে ভেসে এসেছে স্বাধীনতা
ব্রিটিশ শৃঙ্খলমুক্ত ভারত মাতৃরূপে স্থিতা।
কি মূল্য দিয়েছি তোমাকে ! তোমার আশা
খাদ্য-বস্ত্র-বাসস্থান আর শিক্ষা- চিকিৎসা।
নির্বাচন আসে,যায় নেতাদের বক্তৃতায়
সরগরম রাস্তাঘাট,গলির আনাচ কানাচ,
হাসে সব্জি বিক্রেতা , হাসে ঐ পাগলটা
চাকরি গেছে তাই মাথায় পড়েছে বাজ।
শুক্ন পাতা সঙ্গী হয় ছাত্রছাত্রীদের স্বপ্ন
সরকারের কুচক্রের ঘূর্ণিপাকে তারা মত্ত ,
ডিগ্রিগুলো আজ কেবলই ছেঁড়া কাগজ
শিক্ষার অভিমান ভুলে গিয়ে ঘটায় অনর্থ।
জাগব আমরা কবে ? শুনে হাসে মোমবাতি
বলে " আমাকে নিয়ে আর কোরো না খেলা ,
ডুবছে সংসার,ডুবছে সম্মান,ভুগছে রাজ্য -
প্রতিবাদের আগুন জ্বালো যাচ্ছে বয়ে বেলা।

0 মন্তব্যসমূহ