দেশাত্মবোধক গান || সবুজ সরকার




পোস্ট বার দেখা হয়েছে

 

গান ১


এত আনন্দ, এত সুখ কোথায় ধরে রাখি ?

সংগোপনে হৃদয় মাঝে অনেক কথা বাকি 


ঘুমিয়ে থাকি আয়েশ করে 

বরফ মাঝে রক্ত ঝরে 

এত গর্ব, অহংকারের মাঝে অনেক ফাঁকি ।


এত আনন্দ, এত সুখ কোথায় ধরে রাখি ?

সংগোপনে হৃদয় মাঝে অনেক কথা বাকি 



দেশের সেবায় উজার প্রাণ 

সেলাম তোমায় রেখেছো মান 

শান্ত মনে যেটুকু কাজ করি 

জীবন দিয়েও রয়েছে বেঁচে, আমরা বেঁচে মরি। 


এত আনন্দ, এত সুখ কোথায় ধরে রাখি ?

সংগোপনে হৃদয় মাঝে অনেক কথা বাকি 


বৃদ্ধ বাবা ক্লান্ত মায়ের আশা 

ফিরবে আবার অনেক ভালোবাসা 

শীতের মাঝে বসন্ত ফুল ফোটে 

দেশের গর্বের বীর ছেলেরা ছোটে।


এত আনন্দ, এত সুখ কোথায় ধরে রাখি ?

সংগোপনে হৃদয় মাঝে অনেক কথা বাকি 

======

গান ২


ফেলে আসা সেই দিনের কথা ভুলব কেমন করে,

বারুদ গন্ধ গায়ে মেখে আজও রক্ত ঝরে।


দেশের যত বীর ছেলেরা সাহসে ভর করে,

হাসিমুখে দাঁড়িয়ে ছিল অসীম মনের জোরে।


গুলির পরে পাল্টা গুলি—

ঝরল প্রাণ অনেকগুলি, শূন্য মায়ের কোল,

মুক্ত আকাশ সাক্ষ্যি থাকুক, বাজল জয়ের ঢোল।


বদলেছে দিন, বদলেছে রাত, কালের খেলায় মেতে—

ঘোড়ার চালে রাজা কুপোকাত, শূন্য আসন পেতে।

বিজয় গন্ধে আকাশ জুড়ে বাজছে নতুন সুর,

স্বপ্ন এখন হাতের মুঠোয়, নেই তো বহুদূর।


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ